স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জানান পাকিস্তানের হাইকমিশনার। সাক্ষাৎকালে উভয় পক্ষ চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং নিজ নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জানান পাকিস্তানের হাইকমিশনার।

সাক্ষাৎকালে উভয় পক্ষ চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং নিজ নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow