‘স্পেন নয়, আমরা নিজেদের কাছেই হেরেছি’

বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে ফ্রান্সের। ম্যাচ শেষে হতাশা লুকাননি তরুণ তারকা রায়ান শেরকি। তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, এই পরাজয়ের জন্য প্রতিপক্ষ বা রেফারিকে নয়, নিজেদেরই দায়ী করা উচিত। তার মতে, কৌশলগত, কারিগরি এবং মানসিক সব দিক থেকেই স্পেনের চেয়ে পিছিয়ে ছিল ফ্রান্স। ম্যাচ শেষে এম৬ ও বিআইএন স্পোর্টসকে শেরকি বলেন, ‘আমি কী বলবো বুঝতে পারছি না। খেলার প্রতিটি দিকেই তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমার বিশ্বাস, আমরা এখনও তাদের চেয়ে ভালো দল। কিন্তু আজকের ম্যাচে স্পেনই আমাদের চেয়ে ভালো খেলেছে। এমনকি খারাপ দিনেও আমাদের কৌশল, টেকনিক এবং জয়ের ইচ্ছায় আরও ভালো হওয়া উচিত ছিল।’ তিনি আরও বলেন, ফ্রান্সের এই পরাজয়ের জন্য স্পেন নয়, নিজেদেরই দায়ী করতে হবে, ‘আমাদের কাছে ফাইনাল পর্যন্ত যাওয়ার সব সামর্থ্য ছিল। সত্যি বলতে, প্রতিটি দলই আমাদের ভয় পেত। কিন্তু শেষ পর্যন্ত আমাদের হারিয়েছি আমরা নিজেরাই। রেফারি নয়, স্পেনও নয় আমরা টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি নিজেদের কাছেই হেরেছি। আমরা যেভাবে ফুটবল খেলতে জানি, সেভাবে খেলতে পারিনি। স্পেন তাদের স্বাভাবিক ফ

‘স্পেন নয়, আমরা নিজেদের কাছেই হেরেছি’

বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে ফ্রান্সের। ম্যাচ শেষে হতাশা লুকাননি তরুণ তারকা রায়ান শেরকি। তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, এই পরাজয়ের জন্য প্রতিপক্ষ বা রেফারিকে নয়, নিজেদেরই দায়ী করা উচিত। তার মতে, কৌশলগত, কারিগরি এবং মানসিক সব দিক থেকেই স্পেনের চেয়ে পিছিয়ে ছিল ফ্রান্স।

ম্যাচ শেষে এম৬ ও বিআইএন স্পোর্টসকে শেরকি বলেন, ‘আমি কী বলবো বুঝতে পারছি না। খেলার প্রতিটি দিকেই তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমার বিশ্বাস, আমরা এখনও তাদের চেয়ে ভালো দল। কিন্তু আজকের ম্যাচে স্পেনই আমাদের চেয়ে ভালো খেলেছে। এমনকি খারাপ দিনেও আমাদের কৌশল, টেকনিক এবং জয়ের ইচ্ছায় আরও ভালো হওয়া উচিত ছিল।’

তিনি আরও বলেন, ফ্রান্সের এই পরাজয়ের জন্য স্পেন নয়, নিজেদেরই দায়ী করতে হবে, ‘আমাদের কাছে ফাইনাল পর্যন্ত যাওয়ার সব সামর্থ্য ছিল। সত্যি বলতে, প্রতিটি দলই আমাদের ভয় পেত। কিন্তু শেষ পর্যন্ত আমাদের হারিয়েছি আমরা নিজেরাই। রেফারি নয়, স্পেনও নয় আমরা টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি নিজেদের কাছেই হেরেছি। আমরা যেভাবে ফুটবল খেলতে জানি, সেভাবে খেলতে পারিনি। স্পেন তাদের স্বাভাবিক ফুটবল খেলেছে, আর আমরা পারিনি। সেই মূল্যই দিতে হয়েছে।’

পরাজয়ের অন্যতম কারণ হিসেবে আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতার কথাও তুলে ধরেন শেরকি, ‘আমার মনে হয় আমরা নিজেদের আবেগ ঠিকভাবে সামলাতে পারিনি। প্রতিপক্ষ এমন কোনো অসাধারণ প্রেসিং করেনি যে আমরা খেলতেই পারিনি। অনেক সময় আমাদের বল নিয়ে খেলার সুযোগ ছিল, আক্রমণ গড়ার সুযোগও ছিল। কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি।’

ম্যাচের আগে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নটা খুবই ভালো। হয়তো এর মধ্যে কিছুটা সত্য আছে। কখনও কখনও যখন সবকিছু সহজ মনে হয়, তখন আমরা নিজেদের অন্যদের চেয়ে ওপরে ভাবতে শুরু করি। যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেটা খুবই গুরুতর বিষয়। তবে আমি মনে করি না সেটাই মূল কারণ। এটা বিশ্বকাপের সেমিফাইনাল, আর আমরা অনেক দিকেই ঘাটতিতে ছিলাম।’

রেফারির পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেও পরাজয়ের দায় তার ওপর চাপাতে রাজি নন শেরকি, ‘রেফারির মান প্রত্যাশার মতো ছিল না। কিন্তু তাতে কিছুই বদলে যায় না। তাকে দোষ দিয়ে লাভ নেই। তিনি তো আমাদের কোনো গোল কেড়ে নেননি। স্পেন আমাদের চেয়ে বেশি চতুর এবং বেশি কার্যকর ছিল।’

শেষে ফরাসি সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলন, ‘এই মুহূর্তে যা হয়েছে, সেটা মেনে নেওয়াই কঠিন। পুরো ফ্রান্স আমাদের পাশে ছিল, দেশের মানুষ আমাদের জন্য একসঙ্গে দাঁড়িয়েছিল। তাদের এই সমর্থন আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তাদের সবাইকে ধন্যবাদ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এবার সেটা যথেষ্ট ছিল না।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow