স্পেনের কাছে হেরে রেফারিং নিয়ে প্রশ্ন তুলছেন ফ্রান্স কোচ

বিশ্বকাপে স্পেনের কাছে ২-০ গোলের বিদায়ে দলের পারফরম্যান্স নিয়ে এখনো কাটাছেঁড়া করছেন কোচ দিদিয়ের দেশম। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পায় স্পেন। সেখান থেকে গোল করে স্পেন ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ফ্রান্স কোচ পেনাল্টিসহ ম্যাচে কয়েকটি সিদ্ধান্তে এল সালভাদরের রেফারির ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। রেফারি ইভান বার্টনকে নিয়েও পরোক্ষ প্রশ্ন তুলেছেন। দেশম বলেন, ‘তবে আমি একটি প্রশ্ন করতে চাই, এই সেমিফাইনাল পরিচালনার জন্য রেফারি কি যথেষ্ট প্রস্তুত ছিলেন? এর উত্তর আমি দেব না। ম্যাচে এমন কয়েকটি পরিস্থিতি ছিল..., কিন্তু মূল কারণ হলো, আমরা নিজেদের স্বাভাবিক মানে খেলতে পারিনি।’ ম্যাচে হারলেও তৃতীয় নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স। যেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড। আরআর/আইএইচএস/

স্পেনের কাছে হেরে রেফারিং নিয়ে প্রশ্ন তুলছেন ফ্রান্স কোচ

বিশ্বকাপে স্পেনের কাছে ২-০ গোলের বিদায়ে দলের পারফরম্যান্স নিয়ে এখনো কাটাছেঁড়া করছেন কোচ দিদিয়ের দেশম। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পায় স্পেন। সেখান থেকে গোল করে স্পেন ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

ফ্রান্স কোচ পেনাল্টিসহ ম্যাচে কয়েকটি সিদ্ধান্তে এল সালভাদরের রেফারির ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। রেফারি ইভান বার্টনকে নিয়েও পরোক্ষ প্রশ্ন তুলেছেন।

দেশম বলেন, ‘তবে আমি একটি প্রশ্ন করতে চাই, এই সেমিফাইনাল পরিচালনার জন্য রেফারি কি যথেষ্ট প্রস্তুত ছিলেন? এর উত্তর আমি দেব না। ম্যাচে এমন কয়েকটি পরিস্থিতি ছিল..., কিন্তু মূল কারণ হলো, আমরা নিজেদের স্বাভাবিক মানে খেলতে পারিনি।’

ম্যাচে হারলেও তৃতীয় নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স। যেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow