স্পেনের জার্সিতে ১৩ ম্যাচে ২১ গোল-এসিস্ট, ওয়ারজাবাল যেন উড়ছেন
কেপ ভার্দের বিপক্ষে একটি কলঙ্কজনক রেকর্ডের সাক্ষী হয়েছিলেন মিকেল ওয়ারজাবাল। ম্যাচের প্রথম ৩০ মিনিট বলই স্পর্শ করতে পারেনি রিয়াল সোসিয়াদাদের এই ফুটবলার। তবে সৌদি আরবের বিপক্ষে যেন নিজের আসল চেহারা চেনালেন। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের সাথে প্রথম ২৫ মিনিটেই ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় স্পেন। তিন গোলের তিনটিতেই অবদান রেখেছেন তিনি। প্রথমে তার এসিস্ট থেকে এবারের বিশ্বকাপে স্পেনের হয়ে প্রথম গোলটি করেন ইয়ামাল। এরপরের গোল দুটি করেন তিনি নিজেই। স্পেনের জার্সিতে শেষ ১৩ ম্যাচে তার গোলসংখ্যা ১৪টি। সঙ্গে রয়েছে ৭টি এসিস্ট। বিশ্বকাপ ইতিহাসে তিনিই দ্বিতীয় দ্রুততম ফুটবলার, যিনি ২৪ মিনিটের ভেতর ২টি গোল ও ১টি এসিস্ট করেছেন। আরআর/এমএমআর
কেপ ভার্দের বিপক্ষে একটি কলঙ্কজনক রেকর্ডের সাক্ষী হয়েছিলেন মিকেল ওয়ারজাবাল। ম্যাচের প্রথম ৩০ মিনিট বলই স্পর্শ করতে পারেনি রিয়াল সোসিয়াদাদের এই ফুটবলার। তবে সৌদি আরবের বিপক্ষে যেন নিজের আসল চেহারা চেনালেন।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের সাথে প্রথম ২৫ মিনিটেই ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় স্পেন। তিন গোলের তিনটিতেই অবদান রেখেছেন তিনি।
প্রথমে তার এসিস্ট থেকে এবারের বিশ্বকাপে স্পেনের হয়ে প্রথম গোলটি করেন ইয়ামাল। এরপরের গোল দুটি করেন তিনি নিজেই। স্পেনের জার্সিতে শেষ ১৩ ম্যাচে তার গোলসংখ্যা ১৪টি। সঙ্গে রয়েছে ৭টি এসিস্ট।
বিশ্বকাপ ইতিহাসে তিনিই দ্বিতীয় দ্রুততম ফুটবলার, যিনি ২৪ মিনিটের ভেতর ২টি গোল ও ১টি এসিস্ট করেছেন।
আরআর/এমএমআর
What's Your Reaction?