স্পেনের বিপক্ষে পর্তুগাল কোচের ইতিহাস বদলানোর সুবর্ণ সুযোগ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় আজ রাতে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। এই ম্যাচ ঘিরে বিশেষ আলোচনায় রয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। কারণ স্প্যানিশ এই কোচের সামনে রয়েছে এমন একটি ইতিহাস, যা আজ পর্যন্ত অন্য কোনো কোচ বদলাতে পারেননি। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো কোচই নিজের জন্মভূমি বা নিজ দেশের বিপক্ষে জিতে তাদের বিদায় করতে পারেননি। ইতিহাসে এমন সুযোগ এসেছে ছয়বার, কিন্তু প্রতিবারই হেরে গেছেন নিজ দেশের বিপক্ষে দাঁড়ানো কোচরা। ১৯৩৮ সালে সুইডেনের কোচ হিসেবে হাঙ্গেরির বিপক্ষে হেরেছিলেন জোসেফ নাগি। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডের কোচ কার্ল রাপ্পান অস্ট্রিয়ার কাছে পরাজিত হন। ১৯৭০ সালে পেরুর দায়িত্বে থাকা ব্রাজিল কিংবদন্তি দিদি নিজের দেশ ব্রাজিলের কাছে হারেন। এরপর ২০০৬ বিশ্বকাপে মেক্সিকোর কোচ রিকার্দো লা ভলপে আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারেননি। ২০২২ সালে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই ফ্রান্সের কাছে হেরে বিদায় নেন। আর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও নিজের দেশ সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে একই তালিকায় নাম লেখান। এবার সেই তালিকায় যোগ হয়েছে রবার্তো মার্টিনেজের না

স্পেনের বিপক্ষে পর্তুগাল কোচের ইতিহাস বদলানোর সুবর্ণ সুযোগ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় আজ রাতে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। এই ম্যাচ ঘিরে বিশেষ আলোচনায় রয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। কারণ স্প্যানিশ এই কোচের সামনে রয়েছে এমন একটি ইতিহাস, যা আজ পর্যন্ত অন্য কোনো কোচ বদলাতে পারেননি।

বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো কোচই নিজের জন্মভূমি বা নিজ দেশের বিপক্ষে জিতে তাদের বিদায় করতে পারেননি। ইতিহাসে এমন সুযোগ এসেছে ছয়বার, কিন্তু প্রতিবারই হেরে গেছেন নিজ দেশের বিপক্ষে দাঁড়ানো কোচরা।

১৯৩৮ সালে সুইডেনের কোচ হিসেবে হাঙ্গেরির বিপক্ষে হেরেছিলেন জোসেফ নাগি। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডের কোচ কার্ল রাপ্পান অস্ট্রিয়ার কাছে পরাজিত হন। ১৯৭০ সালে পেরুর দায়িত্বে থাকা ব্রাজিল কিংবদন্তি দিদি নিজের দেশ ব্রাজিলের কাছে হারেন।

এরপর ২০০৬ বিশ্বকাপে মেক্সিকোর কোচ রিকার্দো লা ভলপে আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারেননি। ২০২২ সালে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই ফ্রান্সের কাছে হেরে বিদায় নেন। আর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও নিজের দেশ সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে একই তালিকায় নাম লেখান।

এবার সেই তালিকায় যোগ হয়েছে রবার্তো মার্টিনেজের নাম। স্পেনে জন্ম নেওয়া এই কোচ পর্তুগালের দায়িত্বে থেকে নিজের দেশের বিপক্ষে নকআউট ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।

যদি পর্তুগাল স্পেনকে হারাতে পারে, তাহলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোচ হিসেবে নিজের জন্মভূমিকে নকআউট পর্ব থেকে বিদায় করার অনন্য কীর্তি গড়বেন মার্টিনেজ। আর যদি তা না হয়, তবে ইতিহাসের সেই অদ্ভুত ধারাবাহিকতাই অক্ষুণ্ন থাকবে।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow