'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

ট্রফির খরা কাটাতে রিয়াল মাদ্রিদ আবারও ভরসা রাখল সেই পরিচিত মুখ হোসে মোরিনহোর ওপর। তিন বছরের চুক্তিতে স্প্যানিশ রাজধানীতে ফিরছেন 'দ্য স্পেশাল ওয়ান', এনে দেবেন কি হারানো গৌরব? বার্নাব্যুর করিডোরে এখন নতুন এক নামের প্রতিধ্বনি—মোরিনহো। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে এই কোচকে নিয়োগ দিয়েছে। ৬৩ বছর বয়সি এই পর্তুগিজ কোচ তিন বছরের চুক্তিতে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাকে আনতে গুনতে হয়েছে ১ কোটি ৭৩ লাখ ডলার (১ কোটি ৫০ লাখ ইউরো), যা দিয়ে বেনফিকার সঙ্গে তার চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। মোরিনহো আসছেন আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হতে। জানুয়ারিতে জাবি আলোনসো বিদায় নেওয়ার পর আরবেলোয়াকে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই মৌসুমে কোনো ট্রফি না জিততে পারায় ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এমন একজনকে ফিরিয়ে আনার, যিনি বার্নাব্যুতে শিরোপা জেতার পথ চেনেন। রিয়াল মাদ্রিদের সংক্ষিপ্ত আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, মোরিনহো আগামি ১৩ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবেন।  পুরনো ঘরে নতুন চ্যালেঞ্জ মোরিনহোর এই প্রত্যাবর্তন যতটা আনন্দের, ততটাই

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন
ট্রফির খরা কাটাতে রিয়াল মাদ্রিদ আবারও ভরসা রাখল সেই পরিচিত মুখ হোসে মোরিনহোর ওপর। তিন বছরের চুক্তিতে স্প্যানিশ রাজধানীতে ফিরছেন 'দ্য স্পেশাল ওয়ান', এনে দেবেন কি হারানো গৌরব? বার্নাব্যুর করিডোরে এখন নতুন এক নামের প্রতিধ্বনি—মোরিনহো। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে এই কোচকে নিয়োগ দিয়েছে। ৬৩ বছর বয়সি এই পর্তুগিজ কোচ তিন বছরের চুক্তিতে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাকে আনতে গুনতে হয়েছে ১ কোটি ৭৩ লাখ ডলার (১ কোটি ৫০ লাখ ইউরো), যা দিয়ে বেনফিকার সঙ্গে তার চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। মোরিনহো আসছেন আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হতে। জানুয়ারিতে জাবি আলোনসো বিদায় নেওয়ার পর আরবেলোয়াকে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই মৌসুমে কোনো ট্রফি না জিততে পারায় ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এমন একজনকে ফিরিয়ে আনার, যিনি বার্নাব্যুতে শিরোপা জেতার পথ চেনেন। রিয়াল মাদ্রিদের সংক্ষিপ্ত আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, মোরিনহো আগামি ১৩ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবেন।  পুরনো ঘরে নতুন চ্যালেঞ্জ মোরিনহোর এই প্রত্যাবর্তন যতটা আনন্দের, ততটাই বিতর্কের। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, ইতিমধ্যেই টালমাটাল রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমটা বিভাজনকারি চরিত্রকে এনে ঘর আরও অস্থির করে তোলা হচ্ছে। তার আগের মেয়াদে ইকার কাসিয়াস, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কারিম বেনজেমার সঙ্গে প্রকাশ্যে বিবাদ হয়েছিল। চ্যাম্পিয়নস লিগের মুকুটও তখন ধরা দেয়নি। তারপরও ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বিচলিত নন। তিনি ভরসা রাখছেন সেই মোরিনহোর উপর, যার অধীনে ২০১১-১২ মৌসুমে রিয়াল মাদ্রিদ ১০০ পয়েন্ট ও ১২১ গোল নিয়ে লা লিগা জিতেছিল, যা ক্লাবের ইতিহাসে রেকর্ড। ওই মেয়াদে তিনি স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেও জিতেছিলেন, যা তার উত্তরসূরিদের অনেকেই পারেননি। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ৯ জুন আরবেলোয়ার বিদায়ের বিষয় নিশ্চিত করে, জানায় উভয় পক্ষ 'প্রধান কোচ হিসেবে তার অধ্যায় শেষ করার' সিদ্ধান্তে একমত হয়েছে। বিদায়ী বিবৃতিতে ক্লাব জানায়, 'রিয়াল মাদ্রিদ আলভারো আরবেলোয়ার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। ক্লাবের একাডেমি থেকে শুরু করে তিনি সর্বদা আনুগত্য, প্রতিশ্রুতি ও পেশাদারিত্বের প্রমাণ রেখেছেন। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হয়ে থাকবে।' মরিনহোর সামনে লক্ষ্য একটাই—দুই বছরেরও বেশি সময় ধরে চলা ট্রফি খরা শেষ করা। ড্রেসিংরুমে যতই ঝড় উঠুক, একটি বড় শিরোপা সব আলোচনাকে ম্লান করে দেওয়ার ক্ষমতা রাখে। তারপরও প্রশ্ন থেকে যায়—এই রিয়াল মাদ্রিদ কি আর সেই রিয়াল মাদ্রিদ আছে? বার্নাব্যুর আলোয় 'স্পেশাল ওয়ান' কতটা বিশেষ থাকবেন, সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামি মৌসুমের জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow