স্বরাষ্ট্রমন্ত্রীর অনুসারী পরিচয় দেওয়া যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত আয়াত উল্লাহ হুমাইনী মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে আয়াত উল্লাহকে আটক করে ভ্যানে তোলার সময় নিজেকে যুবদল নেতা ও সালাহউদ্দিন আহমেদের অনুসারী রাজনীতিক হিসেবে উল্লেখ করার একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হলো। সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুসারী পরিচয় দেওয়া যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত আয়াত উল্লাহ হুমাইনী মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে আয়াত উল্লাহকে আটক করে ভ্যানে তোলার সময় নিজেকে যুবদল নেতা ও সালাহউদ্দিন আহমেদের অনুসারী রাজনীতিক হিসেবে উল্লেখ করার একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow