স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রাখলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। এরই মধ্যে দপ্তর বন্টনে অভ্যন্তরীণ আলাপ-আলোচনা চলছে। জানা গেছে, স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখে দিচ্ছেন শুভেন্দু। বাংলাদেশের শীর্ষ সারির একটি জাতীয় দৈনিকের কলকাতা প্রতিনিধি জানান, শুভেন্দু নিজের হাতেই রেখেছেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। এর মাধ্যমে আইনশৃঙ্খলা, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং সরকারি কাঠামো পুনর্গঠনের কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রস্তাবিত মন্ত্রিসভায় দেখা যাচ্ছে, প্রশাসনিক শক্তি, সাংগঠনিক দক্ষতা, আঞ্চলিক ভারসাম্য এবং প্রতীকী রাজনৈতিক বার্তা, এই চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি নেতৃত্ব।  নতুন মন্ত্রিসভার তালিকায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল, শিল্পাঞ্চল, কলকাতার ভদ্রলোক সমাজ এবং তফসিলি ও আদিবাসী প্রতিনিধিত্বকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বন ও আদিবাসী উন্নয়ন দপ্তরে আদিবাসী নেতৃত্বকে আনা হয়েছে। একইভাবে শিল্প ও নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শহরমুখী মুখদের তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিস

স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রাখলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। এরই মধ্যে দপ্তর বন্টনে অভ্যন্তরীণ আলাপ-আলোচনা চলছে। জানা গেছে, স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখে দিচ্ছেন শুভেন্দু।

বাংলাদেশের শীর্ষ সারির একটি জাতীয় দৈনিকের কলকাতা প্রতিনিধি জানান, শুভেন্দু নিজের হাতেই রেখেছেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। এর মাধ্যমে আইনশৃঙ্খলা, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং সরকারি কাঠামো পুনর্গঠনের কড়া বার্তা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত মন্ত্রিসভায় দেখা যাচ্ছে, প্রশাসনিক শক্তি, সাংগঠনিক দক্ষতা, আঞ্চলিক ভারসাম্য এবং প্রতীকী রাজনৈতিক বার্তা, এই চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি নেতৃত্ব। 

নতুন মন্ত্রিসভার তালিকায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল, শিল্পাঞ্চল, কলকাতার ভদ্রলোক সমাজ এবং তফসিলি ও আদিবাসী প্রতিনিধিত্বকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বন ও আদিবাসী উন্নয়ন দপ্তরে আদিবাসী নেতৃত্বকে আনা হয়েছে। একইভাবে শিল্প ও নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শহরমুখী মুখদের তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামী শনিবার (৯ মে) শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় অনুষ্ঠিত বিজেপির বিধায়কদের দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নামেই সবার সমর্থন আসে।

বৈঠকে সভাপতিত্ব করে অমিত শাহ বলেন, ‘বিজেপি বিধায়ক দলের পক্ষ থেকে পাওয়া সব প্রস্তাবই শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow