স্বর্ণপদকপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শামসুল হুদা আর নেই

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুইবার স্বর্ণপদকপ্রাপ্ত ফেনীর দাগনভূঞার বিশিষ্ট শিক্ষাবিদ একেএম শামসুল হুদা মারা গেছেন। শুক্রবার (১২ জুন) সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে এই প্রবীণ শিক্ষকের বয়স হয়েছিল ৮০ বছর। একেএম শামসুল হুদা গজারিয়া হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন এবং চৌধুরীর হাট বি. জামান হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে, পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থী রেখে গেছেন। তার স্থায়ী নিবাস ফেনীর দাগনভূঞার জায়লস্করের সোনাপুর গ্রামের মোল্লা বাড়ি। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি এলাকায় শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে অসামান্য অবদান রাখেন। গজারিয়া হাই স্কুল ও চৌধুরীর হাট বি. জামান হাই স্কুলে তার দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা ও কর্মময় জীবন শিক্ষাঙ্গণে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার মৃত্যুতে দাগনভূঞায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ কর

স্বর্ণপদকপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শামসুল হুদা আর নেই

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুইবার স্বর্ণপদকপ্রাপ্ত ফেনীর দাগনভূঞার বিশিষ্ট শিক্ষাবিদ একেএম শামসুল হুদা মারা গেছেন।

শুক্রবার (১২ জুন) সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে এই প্রবীণ শিক্ষকের বয়স হয়েছিল ৮০ বছর।

একেএম শামসুল হুদা গজারিয়া হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন এবং চৌধুরীর হাট বি. জামান হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে, পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থী রেখে গেছেন। তার স্থায়ী নিবাস ফেনীর দাগনভূঞার জায়লস্করের সোনাপুর গ্রামের মোল্লা বাড়ি।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি এলাকায় শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে অসামান্য অবদান রাখেন। গজারিয়া হাই স্কুল ও চৌধুরীর হাট বি. জামান হাই স্কুলে তার দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা ও কর্মময় জীবন শিক্ষাঙ্গণে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

তার মৃত্যুতে দাগনভূঞায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

গুণী শিক্ষক একেএম শামসুল হুদার মৃত্যুতে গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা ও বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন গভীর শোক প্রকাশ করেছেন।

গজারিয়া হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ শোকবার্তায় বলেন, ‘শামসুল হুদা স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব। তার অবদান গজারিয়া হাই স্কুলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম।’

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow