স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাঙ্গোলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেঙ্গো প্রদেশের একটি অবৈধ স্বর্ণখনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এটি দেশটির সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী অবৈধ খনিদুর্ঘটনাগুলোর একটি। প্রাদেশিক সিভিল প্রোটেকশন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে ছিল। রয়টার্স জানিয়েছে, অ্যাঙ্গোলায় অবৈধ খনন কার্যক্রম ঐতিহাসিকভাবে মূলত হীরা শিল্পের সঙ্গে জড়িত ছিল। তবে খনিজ খাতকে বৈচিত্র্যময় করার সরকারি উদ্যোগের ফলে এখন সোনাসহ অন্যান্য ধাতুর ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক খনন ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশ্বের অন্যতম বড় হীরা উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা বর্তমানে তামা ও সোনার মতো ধাতু খাতে গুরুত্ব বাড়াচ্ছে। কারণ আন্তর্জাতিক বাজারে হীরার দাম কমছে এবং কৃত্রিম হীরার ব্য

স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাঙ্গোলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেঙ্গো প্রদেশের একটি অবৈধ স্বর্ণখনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এটি দেশটির সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী অবৈধ খনিদুর্ঘটনাগুলোর একটি। প্রাদেশিক সিভিল প্রোটেকশন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে ছিল। রয়টার্স জানিয়েছে, অ্যাঙ্গোলায় অবৈধ খনন কার্যক্রম ঐতিহাসিকভাবে মূলত হীরা শিল্পের সঙ্গে জড়িত ছিল। তবে খনিজ খাতকে বৈচিত্র্যময় করার সরকারি উদ্যোগের ফলে এখন সোনাসহ অন্যান্য ধাতুর ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক খনন ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশ্বের অন্যতম বড় হীরা উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা বর্তমানে তামা ও সোনার মতো ধাতু খাতে গুরুত্ব বাড়াচ্ছে। কারণ আন্তর্জাতিক বাজারে হীরার দাম কমছে এবং কৃত্রিম হীরার ব্যবহার বাড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow