স্বাভাবিক জীবনে ব্রিটনি স্পিয়ার্স

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের ঘটনার পর কিছুদিন নীরব ছিলেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। তবে দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন এ গায়িকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ব্রিটনি। সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে ছেলে জেডেন জেমসের সঙ্গে হাসি-আড্ডা ও খুনসুটির মুহূর্ত উপভোগ করতে দেখা যায় তাকে। কখনো দুজনকে নাচতে দেখা গেছে, আবার কখনো ক্যামেরার সামনে মজা করতে দেখা যায় মা-ছেলেকে। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ভিডিওর ক্যাপশনে ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটনি। তিনি লেখেন, ‘তোমাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সত্যিই আশীর্বাদ। ভালো থাক, সদয় থাক।’ এর আগে গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয় ব্রিটনি। তবে পরদিনই মুক্তি পান এই পপ তারকা। সে সময় তার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও ব্রিটনি আইন মেনে চলবেন এবং ভবিষ্যতে আরও স

স্বাভাবিক জীবনে ব্রিটনি স্পিয়ার্স

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের ঘটনার পর কিছুদিন নীরব ছিলেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। তবে দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন এ গায়িকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ব্রিটনি। সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে ছেলে জেডেন জেমসের সঙ্গে হাসি-আড্ডা ও খুনসুটির মুহূর্ত উপভোগ করতে দেখা যায় তাকে। কখনো দুজনকে নাচতে দেখা গেছে, আবার কখনো ক্যামেরার সামনে মজা করতে দেখা যায় মা-ছেলেকে। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

ভিডিওর ক্যাপশনে ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটনি। তিনি লেখেন, ‘তোমাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সত্যিই আশীর্বাদ। ভালো থাক, সদয় থাক।’

এর আগে গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয় ব্রিটনি। তবে পরদিনই মুক্তি পান এই পপ তারকা। সে সময় তার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও ব্রিটনি আইন মেনে চলবেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন। পরিবারও এই সময়ে তার পাশে রয়েছে বলে জানানো হয়। ঘটনার পর কিছুদিন জনসমক্ষে খুব একটা দেখা না গেলেও, সামাজিকমাধ্যমে নতুন উপস্থিতি অনেকের কাছেই ব্রিটনির স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। ভক্তরাও আশা করছেন, বিতর্ক পেরিয়ে আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবেন প্রিয় এই গায়িকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow