স্বাভাবিক হচ্ছে নগরজীবন: গণপরিবহন চলছে, মার্কেটও খুলেছে

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতিমধ্যেই ভূমিধস বিজয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের পরদিন আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নগরজীবন। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় চলাচল বন্ধ থাকলেও আজ রাজপথে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন এলাকার ছোট-বড় শপিংমল, মার্কেট ও বিপণিবিতানও খুলতে দেখা গেছে। তবে গণপরিবহনে যাত্রী ও মার্কেটে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। নির্বাচনি ব্যানার, ফেস্টুন অপসারণ করছেন সিটি করপোরেশনের এক কর্মচারী/ছবি: জাগো নিউজ নির্বাচন শেষ হওয়ায় ঢাকা সিটি করপোরেশনের কর্মচারীরা আজ থেকেই রাস্তাঘাটে ঝুলিয়ে রাখা ছোট-বড় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন ও পোস্টার অপসারণ শুরু করেছেন। তাদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষদেরও নিজেদের উদ্যোগে ব্যানার ও ফেস্টুন অপসারণ করে কাঠের টুকরো সংগ্রহ করতে দেখা গেছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, লালবাগ, রমনা ও তেজগাঁওয়ের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, নিউমার

স্বাভাবিক হচ্ছে নগরজীবন: গণপরিবহন চলছে, মার্কেটও খুলেছে

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতিমধ্যেই ভূমিধস বিজয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের পরদিন আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নগরজীবন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় চলাচল বন্ধ থাকলেও আজ রাজপথে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন এলাকার ছোট-বড় শপিংমল, মার্কেট ও বিপণিবিতানও খুলতে দেখা গেছে। তবে গণপরিবহনে যাত্রী ও মার্কেটে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম।

jagonews24.comনির্বাচনি ব্যানার, ফেস্টুন অপসারণ করছেন সিটি করপোরেশনের এক কর্মচারী/ছবি: জাগো নিউজ

নির্বাচন শেষ হওয়ায় ঢাকা সিটি করপোরেশনের কর্মচারীরা আজ থেকেই রাস্তাঘাটে ঝুলিয়ে রাখা ছোট-বড় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন ও পোস্টার অপসারণ শুরু করেছেন। তাদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষদেরও নিজেদের উদ্যোগে ব্যানার ও ফেস্টুন অপসারণ করে কাঠের টুকরো সংগ্রহ করতে দেখা গেছে।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, লালবাগ, রমনা ও তেজগাঁওয়ের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, নিউমার্কেট থানা-সংলগ্ন সড়কে সিটি করপোরেশনের কর্মচারীরা ঝুলিয়ে রাখা ব্যানার ও ফেস্টুন খুলে ফেলছেন। মনির নামে এক কর্মচারী জানান, যত দ্রুত সম্ভব এগুলো খুলে ফেলতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের নির্দেশনা দিয়েছেন।

পাশেই মধ্যবয়সী এক নারী ও ৮-১০ বছরের এক শিশুকে হাতুড়ি দিয়ে বড় বিলবোর্ড থেকে কাঠের টুকরো খুলে রাস্তার পাশে জমিয়ে রাখতে দেখা যায়। সালমা খাতুন নামের ওই নারী জানান, কাঠগুলো সংগ্রহ করে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করবেন।

jagonews24.comরাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতের দোকানে বেচাকেনা করতে দেখা গেছে/ছবি: জাগো নিউজ

এদিকে, বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচল করতে দেখা গেলেও যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। বাসের হেল্পারদের স্টপেজগুলোতে উচ্চস্বরে যাত্রী ডাকতে দেখা গেছে।

গণপরিবহনের বেশির ভাগই নির্বাচনের জন্য পুলিশ রিকুইজিশন করেছিল। শাহবাগ এলাকায় রমিজ মিয়া নামের এক চালক জানান, তাদের বাসটি আরও একদিন রিকুইজিশনে থাকার কথা থাকলেও নির্বাচন সুষ্ঠু হওয়ায় সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউমার্কেট ও গাউছিয়া এলাকার ব্যবসায়ীরা জানান, জীবিকার তাগিদেই আজ তারা দোকানপাট খুলেছেন। সকালে ক্রেতা কম থাকলেও বিকেলে সংখ্যা বাড়তে পারে বলে তারা আশা করছেন। তবে মার্কেটের তুলনায় ফুটপাতের দোকানগুলোতে শুক্রবার সকালে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি।

jagonews24.comজ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ব্যানার, ফেস্টুন থেকে চলছে কাঠ সংগ্রহ/ছবি: জাগো নিউজ

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের মুখে অন্তর্বর্তী সরকারের প্রশংসা শোনা গেছে। তারা বলছেন, বহু বছর পর গতকাল বৃহস্পতিবার একটি সুষ্ঠু নির্বাচন দেখেছেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। নির্বাচনের ফলাফলেও তারা সন্তুষ্ট।

নীলক্ষেত এলাকায় আব্দুর রব নামের এক ব্যবসায়ী বলেন, বিএনপির কাছে এবার মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাছাড়া বিরোধী দলে কয়েকজন তরুণ ছাত্রনেতা থাকায় আমরা আশাবাদী। সামনের দিনগুলোতে দেশের অর্থনীতিসহ সার্বিক উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow