স্বামী ঢাকায়, স্ত্রীর লাশ মিলল পটুয়াখালীর ভাড়া বাসায়

পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কলাপাড়া পৌর শহরের সবুজবাগ এলাকার একটি বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বামী মিরাজ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত বলে জানা যায়। মৃত মাকসুদা বেগম (৩০) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা মো. মিরাজের স্ত্রী এবং উপজেলার নীলগঞ্জ ইউপির আবুল কালামের মেয়ে। মাকসুদা ও মিরাজ দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। ওই দুই সন্তানের মধ্যে বড় ছেলে মারুফ দশম ও ছোট ছেলে মিসকাত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। মৃতের বড় বোন মারুফা কালবেলাকে জানান, সবুজবাগ ৮ নম্বর ওয়ার্ডে মাহাবুব তালুকদারের বাড়ির নিচ তলার ফ্ল্যাটে সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন তার বোন মাকসুদা। পাশেই একটি ভাড়া বাসায় তিনিও বসবাস করেন মারুফা।  তিনি বলেন, মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। আবার মিলেও যেত তারা। হঠাৎ আজ বুধবার বিকেল ৩টার দিকে রুমের দরজা বন্ধ করে দেয় মাকসুদা। পরে অনেক প্রচেষ্টায় দরজা খুললেও তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে তার বোন জামাতা দূরে থাকেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।  কলাপাড়া থানার

স্বামী ঢাকায়, স্ত্রীর লাশ মিলল পটুয়াখালীর ভাড়া বাসায়
পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কলাপাড়া পৌর শহরের সবুজবাগ এলাকার একটি বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বামী মিরাজ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত বলে জানা যায়। মৃত মাকসুদা বেগম (৩০) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা মো. মিরাজের স্ত্রী এবং উপজেলার নীলগঞ্জ ইউপির আবুল কালামের মেয়ে। মাকসুদা ও মিরাজ দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। ওই দুই সন্তানের মধ্যে বড় ছেলে মারুফ দশম ও ছোট ছেলে মিসকাত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। মৃতের বড় বোন মারুফা কালবেলাকে জানান, সবুজবাগ ৮ নম্বর ওয়ার্ডে মাহাবুব তালুকদারের বাড়ির নিচ তলার ফ্ল্যাটে সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন তার বোন মাকসুদা। পাশেই একটি ভাড়া বাসায় তিনিও বসবাস করেন মারুফা।  তিনি বলেন, মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। আবার মিলেও যেত তারা। হঠাৎ আজ বুধবার বিকেল ৩টার দিকে রুমের দরজা বন্ধ করে দেয় মাকসুদা। পরে অনেক প্রচেষ্টায় দরজা খুললেও তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে তার বোন জামাতা দূরে থাকেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।  কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফোরকান কালবেলাকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি একটি পারিবারিক কলহ প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow