স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরে থাকা তার স্বামীকে বেঁধে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার মায়ের বাড়িতে বসবাস করছিলেন। একই বাড়ির পৃথক কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সি সন্তান নিয়ে থাকতেন। রাত আনুমানিক ১টার দিকে মুখোশধারী ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে স্বামীকে বেঁধে মারধর করে। পরে তারা গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে পরিবার দাবি করেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার পর বুধবার (১৭ জুন) গৃহবধূর মা পাগলা থানায় অভিযোগ দায়ের করেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হোসাইন সুলভ/এফএ/জেআইএম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরে থাকা তার স্বামীকে বেঁধে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার মায়ের বাড়িতে বসবাস করছিলেন। একই বাড়ির পৃথক কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সি সন্তান নিয়ে থাকতেন। রাত আনুমানিক ১টার দিকে মুখোশধারী ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে স্বামীকে বেঁধে মারধর করে। পরে তারা গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে পরিবার দাবি করেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার পর বুধবার (১৭ জুন) গৃহবধূর মা পাগলা থানায় অভিযোগ দায়ের করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হোসাইন সুলভ/এফএ/জেআইএম
What's Your Reaction?