স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেন ওরফে সাগরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  রোববার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  অভিযুক্ত সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।  জানা গেছে, সাদ্দাম হোসেন ওরফে সাগর ও আফসানা মিমি দম্পতি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত আফসানা মিমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ মার্চ) মারা যান তিনি। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, আফসানা মিমিকে হত্যার ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেন ওরফে সাগরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

রোববার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

অভিযুক্ত সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে। 

জানা গেছে, সাদ্দাম হোসেন ওরফে সাগর ও আফসানা মিমি দম্পতি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত আফসানা মিমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ মার্চ) মারা যান তিনি।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, আফসানা মিমিকে হত্যার ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow