স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

সাতক্ষীরার সদর উপজেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত তাছলিমা খাতুন (৩৮) সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। ঘাতক স্বামী সাদ্দাম হোসেন (৪২) লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানে ছেলে। নিহত তাছলিমার ১২ বছর বয়সী একটি মেয়ে এবং ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে। নিহতের মেয়ে সাদিয়া খাতুন জানায়, মায়ের সঙ্গে বাবার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। গত রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাত ১১টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শব্দ শুনে ঘরের বাহিরে যাওয়ার চেষ্টা করলে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি মাকে বাবা খুন করেছে। নিহতের বাবা নূরুজ্জামান বলেন, ঘাতক সাদ্দাম যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। টাকা দিলে কিছুদিন ভালো থাকে। গতকাল রাত সাড়ে ১১টায় আমাকে ফোন করে জানানো হয়, আমার মেয়েকে সাদ্দাম গলা কেটে হত্যা করেছে। আমি ওই পিশাচের ফাঁসি চাই। যাতে এ ধরনের নৃশংস ঘটনা আর কেউ ঘটাতে না পারে। সদর থানা

স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

সাতক্ষীরার সদর উপজেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তাছলিমা খাতুন (৩৮) সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। ঘাতক স্বামী সাদ্দাম হোসেন (৪২) লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানে ছেলে। নিহত তাছলিমার ১২ বছর বয়সী একটি মেয়ে এবং ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নিহতের মেয়ে সাদিয়া খাতুন জানায়, মায়ের সঙ্গে বাবার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। গত রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাত ১১টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শব্দ শুনে ঘরের বাহিরে যাওয়ার চেষ্টা করলে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি মাকে বাবা খুন করেছে।

নিহতের বাবা নূরুজ্জামান বলেন, ঘাতক সাদ্দাম যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। টাকা দিলে কিছুদিন ভালো থাকে। গতকাল রাত সাড়ে ১১টায় আমাকে ফোন করে জানানো হয়, আমার মেয়েকে সাদ্দাম গলা কেটে হত্যা করেছে। আমি ওই পিশাচের ফাঁসি চাই। যাতে এ ধরনের নৃশংস ঘটনা আর কেউ ঘটাতে না পারে।

সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow