স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস গৃহবধূর

রাজধানীর উত্তর বাড্ডায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূর নাম তানহা (২৭)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার চরনাজিমুদ্দিন গ্রামের সালাউদ্দিনের মেয়ে। তিনি উত্তর বাড্ডার ভাড়া বাসায় স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে থাকতেন। আরও পড়ুন কারখানার মেশিনে হাত থেঁতলে ও মাথায় আঘাত পেয়ে যুবক নিহত তানহাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোস্তফা জানান, রাতে স্বামী ইয়াসিনের সঙ্গে তানহার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রুম থেকে বের হয়ে গেলে তানহা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে স্বামীর মনে সন্দেহ হলে পরে তিনি প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। তখন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকে

স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস গৃহবধূর

রাজধানীর উত্তর বাড্ডায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূর নাম তানহা (২৭)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার চরনাজিমুদ্দিন গ্রামের সালাউদ্দিনের মেয়ে। তিনি উত্তর বাড্ডার ভাড়া বাসায় স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে থাকতেন।

তানহাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোস্তফা জানান, রাতে স্বামী ইয়াসিনের সঙ্গে তানহার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রুম থেকে বের হয়ে গেলে তানহা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে স্বামীর মনে সন্দেহ হলে পরে তিনি প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। তখন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow