স্বামীর সঙ্গে ভোট দিলেন নাবিলা
সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। উৎসবমুখর এই পরিবেশে শামিল হলেন ‘আয়নাবাজি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি কেন্দ্রে স্বামীকে সঙ্গে নিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। ফেসবুকে নাবিলার বার্তা নাগরিক দায়িত্ব পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তটি ভাগ করে নেন নাবিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “আরও উন্নত বাংলাদেশের প্রত্যাশায় একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করলাম।” পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, “আপনি আপনার ভোট দিয়েছেন?” তারকাদের উপস্থিতি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ।
সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। উৎসবমুখর এই পরিবেশে শামিল হলেন ‘আয়নাবাজি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি কেন্দ্রে স্বামীকে সঙ্গে নিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ফেসবুকে নাবিলার বার্তা নাগরিক দায়িত্ব পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তটি ভাগ করে নেন নাবিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “আরও উন্নত বাংলাদেশের প্রত্যাশায় একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করলাম।” পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, “আপনি আপনার ভোট দিয়েছেন?”
তারকাদের উপস্থিতি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ।
What's Your Reaction?