স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ২৯৯টি সংসদীয় আসনে পর্যবেক্ষক মোতায়েন করেছিল ইওএস

ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত তাৎক্ষণিক তথ্য ও সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরেছে। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, দেশব্যাপী সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, কোনো ধরনের অর্থায়ন ছাড়াই ইওএস ২৯৯টি সংসদীয় আসনে পর্যবেক্ষক মোতায়েন করে সদ্য সমাপ্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম আলী (সাধারণ সম্পাদক), মহিউদ্দিন আমিন (সহ-সভাপতি), ফেরদৌস আহমেদ (সদস্য), মাহমুদা পারভিন, রুহুল আমিনসহ আরও অনেকে। ইওএস জানিয়েছে, নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতিটি পর্যবেক্ষক সংস্থা তাদের বিস্তারিত প্রতিবেদন যথানিয়মে বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দেবে। আজকের এই উপস্থাপনা একটি সংক্ষিপ্ত সামগ্রিক মূল্যায়ন। নির্বাচন পূর্ব পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে ইওএস জানায়, নির্বাচন আয়োজনের জন্য দীর্ঘ সময় পাওয়া গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ঘিরে কিছু অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করেছিল। তবে নির্বাচন ক

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ২৯৯টি সংসদীয় আসনে পর্যবেক্ষক মোতায়েন করেছিল ইওএস

ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত তাৎক্ষণিক তথ্য ও সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরেছে। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, দেশব্যাপী সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, কোনো ধরনের অর্থায়ন ছাড়াই ইওএস ২৯৯টি সংসদীয় আসনে পর্যবেক্ষক মোতায়েন করে সদ্য সমাপ্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম আলী (সাধারণ সম্পাদক), মহিউদ্দিন আমিন (সহ-সভাপতি), ফেরদৌস আহমেদ (সদস্য), মাহমুদা পারভিন, রুহুল আমিনসহ আরও অনেকে।

ইওএস জানিয়েছে, নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতিটি পর্যবেক্ষক সংস্থা তাদের বিস্তারিত প্রতিবেদন যথানিয়মে বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দেবে। আজকের এই উপস্থাপনা একটি সংক্ষিপ্ত সামগ্রিক মূল্যায়ন।

নির্বাচন পূর্ব পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে ইওএস জানায়, নির্বাচন আয়োজনের জন্য দীর্ঘ সময় পাওয়া গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ঘিরে কিছু অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করেছিল। তবে নির্বাচন কমিশন নির্বাচনকে ঘিরে একাধিক ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। যদিও কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।

দাবির মুখে পরে কয়েকটি সিদ্ধান্ত সংশোধন বা প্রত্যাহার করা হয় — যেমন প্রতীকের অবস্থান পরিবর্তন, শাপলা প্রতীক অন্তর্ভুক্তির সময়কাল, পর্যবেক্ষক ও সাংবাদিকদের পরিচয়পত্র সংগ্রহ এবং মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ। ঋণখেলাপি ইস্যুসহ কিছু বিষয়ে কমিশন শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেছে, যা ইসির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের পরিচয়পত্র অনলাইন-অফলাইন সিদ্ধান্তহীনতায় উভয়ের ভোগান্তি বাড়িয়েছে।

ভবিষ্যৎ নির্বাচনের মানোন্নয়নের জন্য পর্যবেক্ষকদের সুপারিশগুলো হলো: ভোটকেন্দ্র নির্ধারণে আরও পরিকল্পিত ও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের সুবিধার্থে নিচতলায় বুথ স্থাপন, বয়সভিত্তিক ভোটকেন্দ্র ব্যবস্থাপনার বিষয় বিবেচনা, আচরণবিধি বাস্তবায়নে আরও কঠোরতা, যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচন কমিশনের সুষম সমন্বয়। পর্যবেক্ষকরা মনে করেন, পর্যবেক্ষকদের যাতায়াত এবং আনুষঙ্গিক ব্যয় বিষয়ে ভবিষ্যতে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার।

উপসংহারে ইওএস জানায়, সামগ্রিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ভূমিকা, প্রশাসনের সক্রিয়তা এবং ভোটারদের শান্তিপূর্ণ অংশগ্রহণ নির্বাচনকে সফলতার দিকে নিয়ে গেছে বলে পর্যবেক্ষকগণ অভিমত দিয়েছেন। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ইতিবাচক মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে।

বিঃ দ্রঃ নির্বাচনের পরের দিন কিছু অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের পর্যবেক্ষকগণ জানিয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য শুলিগরে মানহানিকর ঘটনা এবং ফেনী ও টাঙ্গাইলের ঘাটাইলে ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের ঘটনাসহ দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow