স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হতে পারে: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো সমঝোতার পথ খোলা আছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সব বাধা সত্ত্বেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন পেজেশকিয়ান।  রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করে এবং ইরানের জনগনের অধিকারকে সম্মান করে তাহলে দুই দেশের মধ্যে চুক্তি সম্ভব।  তিনি ইরানের প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি ইরানের প্রতিনিধিদলের সব সদস্যকে অভিনন্দন জানাই। আল্লাহ আপনাদের আরও শক্তি দিন।  এর আগে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়। উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিরোধ চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে টানা ২১ দিন আলোচনা হলেও তাতে কোনো চুক্তি হয়নি। পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাতের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের

স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হতে পারে: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো সমঝোতার পথ খোলা আছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সব বাধা সত্ত্বেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন পেজেশকিয়ান। 

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করে এবং ইরানের জনগনের অধিকারকে সম্মান করে তাহলে দুই দেশের মধ্যে চুক্তি সম্ভব। 

তিনি ইরানের প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি ইরানের প্রতিনিধিদলের সব সদস্যকে অভিনন্দন জানাই। আল্লাহ আপনাদের আরও শক্তি দিন। 

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়।

উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিরোধ চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে টানা ২১ দিন আলোচনা হলেও তাতে কোনো চুক্তি হয়নি।

পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাতের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  

এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow