স্মিথের উইকেট কেন বেশি স্পেশাল, জানালেন হাসান
অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং, প্রস্তুতি ও সতীর্থদের অবদান নিয়ে কথা বলেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বোলিং করাটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হাসান। তবে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না বলেও জানিয়েছেন তিনি। হাসান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা চ্যালেঞ্জিং ছিল। আমার প্রস্তুতি খুব ভালো ছিল। আমাদের বোলাররাও খুবই ভালো করেছে, বিশেষত তাসকিন ও এবাদতের বোলিং আমাকে সাহায্য করেছে।’ এদিন একে একে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন হাসান। তবে ছয় উইকেটের মধ্যে স্টিভ স্মিথের উইকেটটিই তার কাছে একটু বেশি বিশেষ। ব্যাটারকে কীভাবে চাপে ফেলেছিলেন, সেটিও জানিয়েছেন তিনি। হাসান বলেন, ‘আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, তবে স্মিথের উইকেটটা একটু বেশি স্পেশাল। সে ধরতে পারছিল না আমার বোলিং। আমার মনে হচ্ছিল যে, সে কিছু একটা করতে যাবে। তখন বাউন্সার
অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং, প্রস্তুতি ও সতীর্থদের অবদান নিয়ে কথা বলেছেন এই পেসার।
অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বোলিং করাটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হাসান। তবে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না বলেও জানিয়েছেন তিনি।
হাসান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা চ্যালেঞ্জিং ছিল। আমার প্রস্তুতি খুব ভালো ছিল। আমাদের বোলাররাও খুবই ভালো করেছে, বিশেষত তাসকিন ও এবাদতের বোলিং আমাকে সাহায্য করেছে।’
এদিন একে একে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন হাসান। তবে ছয় উইকেটের মধ্যে স্টিভ স্মিথের উইকেটটিই তার কাছে একটু বেশি বিশেষ। ব্যাটারকে কীভাবে চাপে ফেলেছিলেন, সেটিও জানিয়েছেন তিনি।
হাসান বলেন, ‘আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, তবে স্মিথের উইকেটটা একটু বেশি স্পেশাল। সে ধরতে পারছিল না আমার বোলিং। আমার মনে হচ্ছিল যে, সে কিছু একটা করতে যাবে। তখন বাউন্সার করি আর সে সেটা মিস করে।’
শুধু উইকেট নেওয়াই নয়, অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন হাসান। বিশেষ করে ট্রাভিস হেডকে শুরু থেকেই বেশ চাপে রেখেছিলেন তিনি। পরে তার উইকেটও তুলে নেন এই পেসার। এর আগে অবশ্য হাসানের বোলিংয়ের প্রশংসা করেছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার।
হাসান বলেন, ট্রাভিস হেড আমাকে বলেছে ‘ভালো বোলিং।’ নিজের ছয় উইকেটের পেছনে সতীর্থদের অবদানও আলাদা করে উল্লেখ করেছেন হাসান। তার মতে, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের ধারাবাহিক বোলিং অস্ট্রেলিয়ার ওপর চাপ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ‘ভালো অনুশীলন করেছে এবং ম্যাচে আপনি তা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে তারা খুবই সাহায্য করেছে, বিশেষ করে তাসকিন এবং ইবাদত, তারা খুবই ভালো বোলিং করেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দীর্ঘ প্রস্তুতির সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই প্রস্তুতিই মাঠে কাজে এসেছে বলে মনে করেন হাসান, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা খুবই চ্যালেঞ্জিং। আর আমি মনে করি যে, আমরা অনেক অনুশীলন করেছি এবং প্রস্তুতি হিসেবে বলব যে খুবই ভালো প্রস্তুতি ছিল।’
এসকেডি/আইএন
What's Your Reaction?