‘স্যার, এটি মেড ইন বাংলাদেশ, কিন্তু বিশ্বমানের’
রাজধানীর একটি ইলেকট্রনিক্স শোরুমে দাঁড়িয়ে বছর ত্রিশের এক যুবক দ্বিধায় ভুগছিলেন—বিদেশি ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনবেন, নাকি দেশীয় কোনো ব্র্যান্ডের? সেলসম্যান আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, “স্যার, এটি ‘মেড ইন বাংলাদেশ’, কিন্তু মান ও প্রযুক্তিতে এখন বিশ্বমানের।” শেষ পর্যন্ত যুবকটি দেশি পণ্যই বেছে নিলেন। এই ছোট্ট সিদ্ধান্ত আসলে একটি বৃহৎ অর্থনৈতিক রূপান্তরের প্রতীক। গত এক দশকে বাংলাদেশ ধীরে ধীরে আমদানিনির্ভরতা থেকে উৎপাদনমুখী অর্থনীতির দিকে এগোচ্ছে, যেখানে আমদানি বিকল্পন শিল্পায়ন হয়ে উঠছে নতুন সম্ভাবনার কেন্দ্রবিন্দু। তবে এই অগ্রযাত্রা টেকসই করতে হলে এখনই একটি সুসংগঠিত ও বাস্তবভিত্তিক রূপরেখা প্রয়োজন। আমদানিনির্ভরতার বাস্তবতা ও ঝুঁকি বাংলাদেশের অর্থনীতি ঐতিহাসিকভাবেই আমদানিনির্ভর। জ্বালানি, শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য এমনকি প্রযুক্তিগত যন্ত্রাংশ—সব ক্ষেত্রেই বিদেশি পণ্যের ওপর নির্ভরতা স্পষ্ট। এই নির্ভরতা স্বাভাবিক অর্থনৈতিক বিনিময়ের অংশ হলেও অতিরিক্ত পরনির্ভরতা অর্থনীতিকে নানামুখী ঝুঁকির মুখে ফেলে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের আমদানি ব্যয় প্রায় ৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তব
রাজধানীর একটি ইলেকট্রনিক্স শোরুমে দাঁড়িয়ে বছর ত্রিশের এক যুবক দ্বিধায় ভুগছিলেন—বিদেশি ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনবেন, নাকি দেশীয় কোনো ব্র্যান্ডের? সেলসম্যান আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, “স্যার, এটি ‘মেড ইন বাংলাদেশ’, কিন্তু মান ও প্রযুক্তিতে এখন বিশ্বমানের।” শেষ পর্যন্ত যুবকটি দেশি পণ্যই বেছে নিলেন। এই ছোট্ট সিদ্ধান্ত আসলে একটি বৃহৎ অর্থনৈতিক রূপান্তরের প্রতীক। গত এক দশকে বাংলাদেশ ধীরে ধীরে আমদানিনির্ভরতা থেকে উৎপাদনমুখী অর্থনীতির দিকে এগোচ্ছে, যেখানে আমদানি বিকল্পন শিল্পায়ন হয়ে উঠছে নতুন সম্ভাবনার কেন্দ্রবিন্দু। তবে এই অগ্রযাত্রা টেকসই করতে হলে এখনই একটি সুসংগঠিত ও বাস্তবভিত্তিক রূপরেখা প্রয়োজন।
আমদানিনির্ভরতার বাস্তবতা ও ঝুঁকি
বাংলাদেশের অর্থনীতি ঐতিহাসিকভাবেই আমদানিনির্ভর। জ্বালানি, শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য এমনকি প্রযুক্তিগত যন্ত্রাংশ—সব ক্ষেত্রেই বিদেশি পণ্যের ওপর নির্ভরতা স্পষ্ট। এই নির্ভরতা স্বাভাবিক অর্থনৈতিক বিনিময়ের অংশ হলেও অতিরিক্ত পরনির্ভরতা অর্থনীতিকে নানামুখী ঝুঁকির মুখে ফেলে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের আমদানি ব্যয় প্রায় ৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে পরবর্তীসময়ে কেন্দ্রীয় ব্যাংকের এলসি কড়াকড়ি ও বাজার নিয়ন্ত্রণের প্রভাবে ২০২৩-২৪ অর্থবছরে এটি উল্লেখযোগ্যভাবে কমে প্রায় ৬৪ বিলিয়ন ডলারে নেমে আসে। যদিও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপে আমদানি ব্যয় কিছুটা কমেছে, তবুও অর্থনীতির ওপর সামগ্রিক চাপ এখনো রয়ে গেছে। অন্যদিকে রপ্তানি আয় সাধারণত ৫০-৫৫ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকায় একটি স্থায়ী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে টাকার মান ডলারের বিপরীতে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত অবমূল্যায়িত হওয়ায় আমদানির খরচ আরও বেড়েছে, যা সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আমদানির এই বাধ্যতামূলক সংকোচন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং আমদানি বিকল্পন শিল্প গড়ে তোলা এখন আর কোনো বিলাসিতা নয়, বরং সময়ের অপরিহার্য দাবি।
আমদানি বিকল্পন শিল্পের ধারণা ও গুরুত্ব
আমদানি বিকল্পন শিল্পায়ন বলতে মূলত সেই শিল্প কৌশলকে বোঝায়, যেখানে আগে যে পণ্য বিদেশ থেকে আমদানি করা হতো, তা দেশেই উৎপাদনের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। এর মূল সুফল তিনটি—বৈদেশিক মুদ্রার সাশ্রয়, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং শক্তিশালী দেশীয় শিল্পভিত্তি তৈরি। বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে, যেখানে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল (Supply Chain) বারবার ব্যাহত হচ্ছে এবং ডলারের বাজারে অস্থিরতা বিরাজ করছে, সেখানে দেশীয় উৎপাদন বাড়ানো একটি কৌশলগত সিদ্ধান্ত। বাংলাদেশ ইতোমধ্যে কিছু খাতে এই কৌশলের সুফল পেতে শুরু করেছে। যেমন—ওষুধ শিল্প বর্তমানে দেশের প্রায় ৯৫-৯৮ শতাংশ অভ্যন্তরীণ চাহিদা পূরণ করছে এবং ১৬০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। একইভাবে ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি, সিরামিক ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পেও দেশীয় উৎপাদন আমদানির ওপর নির্ভরতা কমাতে কার্যকরী ভূমিকা রাখছে।
এলডিসি উত্তরণ ও নতুন অর্থনৈতিক বাস্তবতা
২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে উত্তরণ করবে। এটি একটি জাতীয় অর্জন হলেও এর সঙ্গে যুক্ত হবে নতুন নতুন বাণিজ্যিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা কমে গেলে আমাদের প্রধান রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প (RMG) তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে। এই পরিস্থিতিতে অর্থনীতিকে টেকসই রাখতে হলে অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করা এবং আমদানিনির্ভরতা কমানো অপরিহার্য। তবে এটি কেবল আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করে করা সম্ভব নয়, বরং দেশীয় শিল্পকে এমনভাবে কারিগরি ও নীতিগত সহায়তা দিতে হবে, যাতে তারা মান ও দামে আন্তর্জাতিক পণ্যের সঙ্গে পাল্লা দিতে পারে।
উল্লেখ্য, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং অভ্যন্তরীণ প্রস্তুতি আরও সুসংহত করার প্রয়োজনীয়তার কারণে বাংলাদেশ এলডিসি উত্তরণ প্রক্রিয়াকে আরও ৩ বছর তথা ২০২৯ সাল পর্যন্ত বর্ধিত করার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছে। এই অতিরিক্ত সময়কে যদি আমরা আমাদের শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বাজার বহুমুখীকরণে কাজে লাগাতে পারি, তবেই এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জগুলো জয় করা সম্ভব হবে। এলডিসি-পরবর্তী অর্থনীতিতে আমদানি বিকল্পন শিল্প হবে একটি শক্তিশালী রক্ষাকবচ, যা বৈদেশিক ধাক্কা মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াবে।
সম্ভাবনার খাত: যেখানে সুযোগ সবচেয়ে বেশি
বাংলাদেশে আমদানি বিকল্পনের জন্য কয়েকটি খাত বিশেষভাবে আশাব্যঞ্জক। হালকা প্রকৌশল খাতে দেশে প্রায় ৪০ হাজার ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে, যা কৃষিযন্ত্র ও বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাত আধুনিক প্রযুক্তি ও সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া গেলে উল্লেখযোগ্য পরিমাণ আমদানি প্রতিস্থাপন করা সম্ভব। ইলেকট্রনিক্স খাতে দেশীয় উৎপাদন ইতোমধ্যে বাজারের বড় অংশ দখল করে নিয়েছে এবং স্থানীয় ব্র্যান্ডগুলো ক্রমেই ভোক্তাদের আস্থা অর্জন করছে। একইভাবে কৃষি প্রক্রিয়াজাত শিল্প—যেমন দুগ্ধজাত পণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতেও দেশীয় প্রতিষ্ঠানগুলো শক্ত অবস্থান তৈরি করছে। পাশাপাশি ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে এই খাতের সম্ভাবনা আরও বহুগুণে বৃদ্ধি পাবে।
ব্লু-ইকনোমি ও জ্বালানি নিরাপত্তা
জাতীয় স্বনির্ভরতা অর্জনে ব্লু-ইকনোমি বা নীল অর্থনীতির গুরুত্ব অপরিসীম। বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় অফশোর গ্যাস অনুসন্ধান ও মৎস্য আহরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে আমরা জ্বালানি ও খাদ্য আমদানির ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনতে পারি। তবে ব্লু-ইকনোমির সম্ভাবনা কেবল এতেই সীমাবদ্ধ নয়, পরিবেশবান্ধব সামুদ্রিক পর্যটন কেন্দ্র গড়ে তুলে বিপুল বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্লু-বায়োটেকনোলজি ব্যবহারের মাধ্যমে সামুদ্রিক শৈবাল ও জীববৈচিত্র্য থেকে প্রোটিন সাপ্লিমেন্ট, জৈব জ্বালানি ও কসমেটিকসের কাঁচামাল উৎপাদন করা সম্ভব।
‘মেড ইন বাংলাদেশ’ কেবল একটি লেবেল বা ট্যাগ নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতার প্রকাশ এবং একটি আধুনিক অর্থনৈতিক দর্শন। এটি এমন এক শিল্পোদ্যোগ, যা দেশকে আমদানিনির্ভরতা থেকে মুক্ত করে একটি স্বনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতিতে রূপান্তর করবে। আমদানি বিকল্পনের অর্থ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং বিশ্ববাজারে নিজের শক্তি বাড়িয়ে আরও জোরালো অবস্থান তৈরি করা। ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন একটি প্রতিযোগিতামূলক শিল্পখাত, যেখানে ‘মেড ইন বাংলাদেশ’ হবে আমাদের প্রধান অর্থনৈতিক অঙ্গীকার। সরকারের দূরদর্শী নীতি, উদ্যোক্তাদের অদম্য সাহস এবং সাধারণ মানুষের সচেতনতায় দেশীয় পণ্য অগ্রাধিকার পেলে স্বনির্ভর অর্থনীতির এই রূপরেখা বাস্তবে রূপ নিতে আর বেশি সময় লাগবে না।
এছাড়া উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা-
সহনশীল ধান ও সূর্যমুখী চাষের মাধ্যমে খাদ্যনিরাপত্তা আরও সুদৃঢ় করা যেতে পারে। মূলত, সামুদ্রিক নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক মৎস্য ব্যবস্থাপনায় পরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করতে পারলে ব্লু-ইকনোমি আমাদের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার একটি প্রধান স্তম্ভে পরিণত হবে।
সীমাবন্ধতা: অগ্রযাত্রার অন্তরায়সমূহ
বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও কিছু কাঠামোগত সমস্যার কারণে বাংলাদেশের আমদানি বিকল্পন শিল্প কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না। এর মধ্যে নীতিগত অসামঞ্জস্য বা বিপরীতমুখী শুল্ক কাঠামো একটি বড় বাধা। অনেক ক্ষেত্রে দেখা যায়, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক বিদ্যমান থাকলেও তৈরি পণ্য আমদানিতে শুল্ক তুলনামূলক কম, যা দেশীয় উদ্যোক্তাদের অসম প্রতিযোগিতার মুখে ফেলে দেয়। প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আধুনিক যন্ত্রপাতির অভাবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ঋণের অপ্রতুলতা ও উচ্চ সুদের হার; বর্তমানে ব্যাংক ঋণের সুদ ১৩-১৫ শতাংশে পৌঁছানোয় নতুন শিল্প স্থাপন ও সম্প্রসারণ অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। একইসাথে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি লজিস্টিক খরচ স্থিতিশীল না থাকায় সামগ্রিক উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা দেশীয় শিল্পের সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের শিক্ষা
আমদানি বিকল্পন কৌশলটি বৈশ্বিকভাবে পরীক্ষিত। তবে এখানে সতর্কতার অবকাশ রয়েছে। লাতিন আমেরিকার অনেক দেশ এই কৌশল গ্রহণ করলেও কেবল সুরক্ষাবাদ ও অদক্ষতার কারণে দীর্ঘমেয়াদে তারা পিছিয়ে পড়েছিল। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান প্রথমে আমদানি বিকল্পন নীতি গ্রহণ করলেও অত্যন্ত দ্রুত সেগুলোকে দক্ষ ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে অভাবনীয় সাফল্য পায়। বাংলাদেশের জন্য এখান থেকে মূল শিক্ষা হলো—আমদানি বিকল্পন যেন কখনোই স্থায়ী অলস সুরক্ষার মাধ্যম না হয়, বরং এটি হতে হবে একটি ট্রানজিশনাল স্ট্র্যাটেজি বা রূপান্তরকালীন কৌশল, যার চূড়ান্ত লক্ষ্য হবে একটি প্রতিযোগিতামূলক ও বিশ্বমানের শিল্পখাত গড়ে তোলা।
নীতিগত রূপরেখা: আগামীর পথনকশা
স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হলে একটি সুসমন্বিত ও টেকসই নীতি কাঠামো প্রয়োজন। প্রথমত, শুল্ক ও করনীতিতে এমনভাবে ভারসাম্য আনতে হবে যেন দেশীয় উৎপাদকরা কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা পায়। দ্বিতীয়ত, চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) এই যুগে প্রযুক্তি স্থানান্তর ও শ্রমিকের দক্ষতা উন্নয়নে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। তৃতীয়ত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা এবং ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নত করা জরুরি। চতুর্থত, অবকাঠামো উন্নয়ন ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, নীতিনির্ধারণী পর্যায়ের ধারাবাহিকতা বজায় রাখা, যাতে বিনিয়োগকারীরা আস্থার সাথে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন।
সর্বোপরি বলতে পারি, ‘মেড ইন বাংলাদেশ’ কেবল একটি লেবেল বা ট্যাগ নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতার প্রকাশ এবং একটি আধুনিক অর্থনৈতিক দর্শন। এটি এমন এক শিল্পোদ্যোগ, যা দেশকে আমদানিনির্ভরতা থেকে মুক্ত করে একটি স্বনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতিতে রূপান্তর করবে। আমদানি বিকল্পনের অর্থ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং বিশ্ববাজারে নিজের শক্তি বাড়িয়ে আরও জোরালো অবস্থান তৈরি করা। ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন একটি প্রতিযোগিতামূলক শিল্পখাত, যেখানে ‘মেড ইন বাংলাদেশ’ হবে আমাদের প্রধান অর্থনৈতিক অঙ্গীকার। সরকারের দূরদর্শী নীতি, উদ্যোক্তাদের অদম্য সাহস এবং সাধারণ মানুষের সচেতনতায় দেশীয় পণ্য অগ্রাধিকার পেলে স্বনির্ভর অর্থনীতির এই রূপরেখা বাস্তবে রূপ নিতে আর বেশি সময় লাগবে না।
লেখক : প্রভাষক, অর্থনীতি বিভাগ, জয়পুরা এসআরএমএস স্কুল অ্যান্ড কলেজ রামগঞ্জ, লক্ষ্মীপুর।
[email protected]
এইচআর/এমএফএ/জেআইএম
What's Your Reaction?