সৎ-দক্ষদের নিয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও ইসলামী অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক। সাত দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ গ্রাহক অংশ নেন। তারা ব্যাংকটির শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশ গ্রাহক জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। আরও পড়ুন তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক আন্দোলনকারীদের দাবি, সৎ, দক্ষ এবং ইসলামী ব্যাংকিং বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের দিয়েই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে। সমাবেশে নুর-উন-নবি মানিক বলেন, অতীতে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া বা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা উচিত নয়। আম

সৎ-দক্ষদের নিয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও ইসলামী অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক।

সাত দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ গ্রাহক অংশ নেন। তারা ব্যাংকটির শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশ গ্রাহক জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

আন্দোলনকারীদের দাবি, সৎ, দক্ষ এবং ইসলামী ব্যাংকিং বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের দিয়েই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে।

সমাবেশে নুর-উন-নবি মানিক বলেন, অতীতে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া বা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা উচিত নয়। আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংককে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানান তিনি।

এদিকে গ্রাহকদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শিগগির পেশাদার, সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

ইএআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow