সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণে ডিএমপির আহ্বান
জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণ করতে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই গণবিজ্ঞপ্তি জারি করে ।
এতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্র সড়ক ও ফুটপাতে ফেলে রেখেছেন। ফলে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে ও পথচারীগণের চলাচলে দুর্ভোগ হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এর ৬৭/৬৮/৭২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৭/৮২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
শিগগিরই ঢাকা মহানগরীতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে উল্লিখিত আইনের যথাযথ প্রতিপালনে রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে।
সুশৃঙ্খল মহানগরী গড়তে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।