‎সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালবেলা প্রতিনিধির বড়ভাই

কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫৫) প্রকাশ মাছন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দৈনিক কালবেলা’র পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোসাইনের বড় ভাই। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি তিন ছেলে ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন। নিহতের ছোটভাই সাংবাদিক দেলওয়ার হোসাইন জানান, শনিবার রাতে পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাশতা কিনে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় বানৌজা সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত টমটমটি জব্দ করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত

‎সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালবেলা প্রতিনিধির বড়ভাই

কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫৫) প্রকাশ মাছন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দৈনিক কালবেলা’র পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোসাইনের বড় ভাই।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি তিন ছেলে ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন।

নিহতের ছোটভাই সাংবাদিক দেলওয়ার হোসাইন জানান, শনিবার রাতে পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাশতা কিনে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় বানৌজা সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত টমটমটি জব্দ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্বরে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow