সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম ও বিশৃঙ্খলা বিরাজ করছে: জামায়াত আমির

দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে কুমিল্লার দাউদকান্দিতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি জানান, ১৪ এপ্রিল রাত ৩টার দিকে দাউদকান্দিতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন, বারবার এমন দুর্ঘটনা প্রমাণ করে যে দেশের সড়ক ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি বিদ্যমান। বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় তিনি দ্রুত সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি বাড়

সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম ও বিশৃঙ্খলা বিরাজ করছে: জামায়াত আমির

দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে কুমিল্লার দাউদকান্দিতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি জানান, ১৪ এপ্রিল রাত ৩টার দিকে দাউদকান্দিতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি আরও বলেন, বারবার এমন দুর্ঘটনা প্রমাণ করে যে দেশের সড়ক ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি বিদ্যমান। বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই পরিস্থিতি মোকাবেলায় তিনি দ্রুত সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি বিধান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow