সড়কে উল্টে গেল রয়েল পরিবহনের বাস, আহত ২৩

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ এলাকায় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীতে পাঠানোর প্রস্তুতি চলছে। আরও পড়ুন শিশুর মানবিকতায় রক্ষা পেল বসন্ত বৌরী পাখির সংসার বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। তবে বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসটি দ্রুতগতিতে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল। সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি পাখিভ্যানকে (ইঞ্জিনচালিত) ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য

সড়কে উল্টে গেল রয়েল পরিবহনের বাস, আহত ২৩

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ এলাকায় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। তবে বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসটি দ্রুতগতিতে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল। সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি পাখিভ্যানকে (ইঞ্জিনচালিত) ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার তীব্রতায় বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। কয়েকজন বাসের ভেতরে আটকে পড়লেও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের বের করে আনা হয়। আহতদের মধ্যে বুলবুলি নামের এক নারীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‌‘দুর্ঘটনায় আহত মোট ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাইকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহীতে রেফার করার প্রস্তুতি চলছে।’

দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে যান চলাচল বিঘ্ন হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow