সড়কে ঝরল প্রভাষকসহ ২ জনের প্রাণ
ময়মনসিংহের সদরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম তিনি ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে শিপা আক্তার (৩২)। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা অটোরিকশাটি দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সরোয়ার কাইয়ুম মারা যান। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে শিপা আক্তার নামে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান বলেন, ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নার
ময়মনসিংহের সদরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম তিনি ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে শিপা আক্তার (৩২)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা অটোরিকশাটি দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সরোয়ার কাইয়ুম মারা যান। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে শিপা আক্তার নামে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান বলেন, ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?