সড়কে নিহতের সংখ্যা বাড়ছেই, অনিশ্চয়তায় ৩ লাখ চালকের প্রশিক্ষণ
প্রতিনিয়তই সড়কে ঘটছে প্রাণহানির ঘটনা। তবে গেলো ঈদুল ফিতরের ছুটিতে সংঘটিত কিছু দুর্ঘটনা দেশবাসীর মনে দাগ কেটে গেছে। এর মধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ডুবে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ২৬ জনের মরদেহ। অদক্ষ চালকের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস-ট্রাকের ৩ লাখ চালককে উন্নত প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প নিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু গত সাত বছর ধরে ঝুলে আছে প্রকল্পটি। সামনেও প্রকল্পটি আর আলোর মুখ দেখছে না বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০১৯ সালে চালকদের প্রশিক্ষণের লক্ষ্যে নেওয়া প্রকল্পটি সাত বছরেও অনুমোদন হয়নি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশস্ত সড়ক নির্মাণের পাশাপাশি চালক প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও প্রকল্পটি এখনো ঝুলে আছে। প্রতিটি ভারী যানবাহনের জন্য গড়ে দেড়জন চালক দরকার। পরিবহন মালিক ও শ্রমিক সমিতির প্রয়োজন অনুযায়ী, প্রতিটি ভারী যানবাহনের জন্য দুজন করে চালক থাকার কথা। সে হিসেবে