সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর
খুলনায় ট্রাকের সঙ্গে দুই অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হরিণটানার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাইকগাছা উপজেলার বাসিন্দা শেখ দিদারুল হক (৩০) ও একই উপজেলার হরিদাসকাঠি এলাকার তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।
জানা গেছে, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় আরেকটি অটোরিকশাও পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায় একটি অটোরিকশা। গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হরিণটানা ও লবণচরা থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে কেএমপির রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ

হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।