সড়কে প্রাণ গেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার
নেত্রকোনার বারহাট্টায় সড়ক দুর্ঘটনায় শামসুদ্দীন খান নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব বাজারের কালী মন্দির এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুদ্দীন খান উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক শাখার সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে চিরাম ইউনিয়নের দিকে যেতে অটোরিকশায় উঠেন শামসুদ্দীন খান। পথে বারহাট্টা স্টেশন এলাকা থেকে যাওয়ার সময় পূর্ব বাজারের কালী মন্দিরের সামনে দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের ভাষ্য, অটোরিকশাটি পূর্ব বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে একজন ব্যক্তি দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বন্ধ দোকানের সাটারে গিয়ে ধাক্কা লাগে। এতে শামসুদ্দীন খান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই অটোরিকশাতেই বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম বলেন, আমি তখন পাশের দোকানে কাজ করছিলাম। হঠাৎ দুর্ঘটনার শব্দ শুনে বাইর
নেত্রকোনার বারহাট্টায় সড়ক দুর্ঘটনায় শামসুদ্দীন খান নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব বাজারের কালী মন্দির এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুদ্দীন খান উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক শাখার সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে চিরাম ইউনিয়নের দিকে যেতে অটোরিকশায় উঠেন শামসুদ্দীন খান। পথে বারহাট্টা স্টেশন এলাকা থেকে যাওয়ার সময় পূর্ব বাজারের কালী মন্দিরের সামনে দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়দের ভাষ্য, অটোরিকশাটি পূর্ব বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে একজন ব্যক্তি দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বন্ধ দোকানের সাটারে গিয়ে ধাক্কা লাগে। এতে শামসুদ্দীন খান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই অটোরিকশাতেই বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম বলেন, আমি তখন পাশের দোকানে কাজ করছিলাম। হঠাৎ দুর্ঘটনার শব্দ শুনে বাইরে এসে দেখি, শামসুদ্দীন খান মাটিতে পড়ে আছেন। আমরা তাকে ওই অটোরিকশাতেই বারহাট্টা হাসপাতালে পাঠিয়ে দিই। পরে শুনি তিনি মারা গেছেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, এমন একটি দুর্ঘটনা ঘটেছে বলে জেনেছি। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?