সড়কে প্রাণ গেল যুবদল নেতার

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় মিজানুর রহমান (৪৯) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি খয়েরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর বাজার থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে ব্রহ্মচারী মন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় মিজানুর রহমান (৪৯) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি খয়েরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর বাজার থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে ব্রহ্মচারী মন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow