সড়কে প্রাণ গেল ২ জনের
পাবনার চাটমোহরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ও শনিবার সন্ধ্যায় উপজেলার দুই স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রনি হোসেন (১৫) ও আকাত আলি (৫৫)। রনি ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে এবং আকাত আলি মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটার সময় একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রনি হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, শনিবার সন্ধ্যার পর চাটমোহর-পাবনা সড়কের মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আকাত আলি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পে
পাবনার চাটমোহরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ও শনিবার সন্ধ্যায় উপজেলার দুই স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রনি হোসেন (১৫) ও আকাত আলি (৫৫)। রনি ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে এবং আকাত আলি মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটার সময় একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রনি হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, শনিবার সন্ধ্যার পর চাটমোহর-পাবনা সড়কের মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আকাত আলি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?