সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
ঢাকাসহ সারাদেশে গণপরিবহন বা বাস সংকটের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধা হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহমেদ খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহায়তার স্বার্থে সরকার কর্তৃক উল্লেখযোগ্যসংখ্যক গণপরিবহন রিকুইজিশন করায় সারা দেশে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দুঃখ প্রকাশ করছে। এমএমএ/জেএস/
ঢাকাসহ সারাদেশে গণপরিবহন বা বাস সংকটের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধা হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহমেদ খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহায়তার স্বার্থে সরকার কর্তৃক উল্লেখযোগ্যসংখ্যক গণপরিবহন রিকুইজিশন করায় সারা দেশে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দুঃখ প্রকাশ করছে।
এমএমএ/জেএস/
What's Your Reaction?