সড়কের পাশে মিলল বাক্সবন্দি নবজাতকের মরদেহ

নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্সবন্দি এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের উপজেলার পচারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার পচারবাড়ি এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশে ও ধানক্ষেতের সঙ্গে একটি বাক্সে (কার্টুনে) নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  এ সময় মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাপড় পাওয়া যায়। তবে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমালেও তাৎক্ষণিকভাবে কেউ নবজাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি। শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, নবজাতকটি ছেলে বাচ্চার। ধারণা করা হচ্ছে, পরিচয় লুকানোর জন্য রাতের আঁধারে নবজাতকটির মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow