হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা

পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবে নতুন কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের হজ পালনের জন্য একমাত্র বৈধ মাধ্যম হলো ‘হজ ভিসা’। অন্য কোনো ধরনের ভিসা নিয়ে হজ পালন করা সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। রোববার (১২ এপ্রিল) এ নির্দেশনা জারি করে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আসন্ন হজের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) থেকে মক্কা নগরীতে প্রবেশে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র বা পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না। তবে মক্কার আবাসিক পারমিটধারী, পবিত্র স্থানগুলোতে কর্মরত ব্যক্তি এবং হজ পারমিটধারীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। আবাসিক কর্মীদের জন্য ‘আবশির’ ও ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহের প্রক্রিয়া ইতোপূর্বেই শুরু হয়েছে। ওমরাহ পালনকারীদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসায় আসা ব্যক্তিদের শনিবার (১৮ এপ্রিল)-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা

পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবে নতুন কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের হজ পালনের জন্য একমাত্র বৈধ মাধ্যম হলো ‘হজ ভিসা’।

অন্য কোনো ধরনের ভিসা নিয়ে হজ পালন করা সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। রোববার (১২ এপ্রিল) এ নির্দেশনা জারি করে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আসন্ন হজের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) থেকে মক্কা নগরীতে প্রবেশে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র বা পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না।

তবে মক্কার আবাসিক পারমিটধারী, পবিত্র স্থানগুলোতে কর্মরত ব্যক্তি এবং হজ পারমিটধারীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। আবাসিক কর্মীদের জন্য ‘আবশির’ ও ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহের প্রক্রিয়া ইতোপূর্বেই শুরু হয়েছে।

ওমরাহ পালনকারীদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসায় আসা ব্যক্তিদের শনিবার (১৮ এপ্রিল)-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কোনো ওমরাহ পারমিট ইস্যু করা হবে না।

আগামী ২৫ মে থেকে ৩০ মে-র মধ্যে চলতি বছরের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সৌদি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, হজ ভিসা ছাড়া কাউকে মক্কায় প্রবেশ বা অবস্থান করতে দেওয়া হবে না। এই নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনি শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow