হজ মৌসুমে সৌদি যাত্রীদের বড় সুখবর দিল সরকার

এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা। রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী রেখে বিমানের ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করা হবে। মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে বিমানের প্রায় ১২০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে বলে আশা করা হচ্ছে। দায়িত্ব ছাড়ার আগে সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে তিনি কোনো সরকারি গাড়ি বা বাসভবন নেননি এবং ক্ষমতার অপব্যবহারও করেননি। তাঁর সম্পদের বিবরণী ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং দায়িত্ব ছাড়ার আগেই তা জমা দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, আইন মেনেই তিনি বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর আগে আরও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা এই দায়িত্বে ছিলেন। তিনি একমাত্র চেয়ারম্য

হজ মৌসুমে সৌদি যাত্রীদের বড় সুখবর দিল সরকার

এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী রেখে বিমানের ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করা হবে। মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে বিমানের প্রায় ১২০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে বলে আশা করা হচ্ছে।

দায়িত্ব ছাড়ার আগে সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে তিনি কোনো সরকারি গাড়ি বা বাসভবন নেননি এবং ক্ষমতার অপব্যবহারও করেননি। তাঁর সম্পদের বিবরণী ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং দায়িত্ব ছাড়ার আগেই তা জমা দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, আইন মেনেই তিনি বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর আগে আরও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা এই দায়িত্বে ছিলেন। তিনি একমাত্র চেয়ারম্যান নন।

এ সময় তিনি আরও জানান, বিমানে ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow