হজ ২০২৬: বিহাইন্ড দ্য সিনস

কাজী মনজুর করিম মিতুল, প্রকৌশলী ও প্রাবন্ধিক আরবের লোকেরা মনে হয় বাংলাদেশের মানুষদের মিসকিন মনে করে। মিনার তাঁবুবাসের সময় সেটাই আমার উপলব্ধি। সেই প্রসঙ্গে পরে আসছি। বাংলাদেশ যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে ঈদের প্রস্তুতি নিচ্ছিল, আমরা তখন রোদে পুড়ছিলাম। দুপুরের তাপমাত্রা ৪৩ ডিগ্রি তো ছিলই, আবহাওয়া ছিল উত্তপ্ত বালুর মতো রুক্ষ ও শুষ্ক। হজব্রত পালন একটি কঠিন ইবাদাত, সেটা জানতাম। তবে কতটা কঠিন, সেটা এখানে না এলে জানতে পারতাম না। গত কয়েক মাসে গোটা বিশেক ভিডিও দেখেছি, গোটা চারেক বই পড়েছি ও অসংখ্য ফেসবুক পোস্ট দেখেছি। সরাসরি একটি প্রশিক্ষণ নিয়েছি আমাদের হজ এজেন্সির কাছে। আগে যারা হজে গেছেন, এমন কিছু কাছের মানুষেরা ভালো ভালো পরামর্শ দিয়েছিলেন। তবু যেন মনে হয়, এত পথ হাঁটা, এত বড় আত্মত্যাগের পরীক্ষা, শরীরের ওপর এত ধকল, আর সহনশীলতার এত পরীক্ষার মাত্রা কতটা তা আগে বুঝিনি। বলা হয়, হজ পালনকারীরা আল্লাহর মেহমান। হাদিসে এসেছে, যিনি হজের সকল রুকন সঠিকভাবে পালন করে নিজেকে নিষ্পাপ করে হজব্রত শেষ করে ফিরতে পারবেন, তার জন্য উত্তম প্রতিদান জান্নাত। হজ কবুল হলে মানুষের ধর্মীয় চেতনা, জীবন দর্শন ও জীবনাচরণে তার ছাপ প

হজ ২০২৬: বিহাইন্ড দ্য সিনস

কাজী মনজুর করিম মিতুল, প্রকৌশলী ও প্রাবন্ধিক

আরবের লোকেরা মনে হয় বাংলাদেশের মানুষদের মিসকিন মনে করে। মিনার তাঁবুবাসের সময় সেটাই আমার উপলব্ধি। সেই প্রসঙ্গে পরে আসছি। বাংলাদেশ যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে ঈদের প্রস্তুতি নিচ্ছিল, আমরা তখন রোদে পুড়ছিলাম। দুপুরের তাপমাত্রা ৪৩ ডিগ্রি তো ছিলই, আবহাওয়া ছিল উত্তপ্ত বালুর মতো রুক্ষ ও শুষ্ক।

হজব্রত পালন একটি কঠিন ইবাদাত, সেটা জানতাম। তবে কতটা কঠিন, সেটা এখানে না এলে জানতে পারতাম না। গত কয়েক মাসে গোটা বিশেক ভিডিও দেখেছি, গোটা চারেক বই পড়েছি ও অসংখ্য ফেসবুক পোস্ট দেখেছি। সরাসরি একটি প্রশিক্ষণ নিয়েছি আমাদের হজ এজেন্সির কাছে।

আগে যারা হজে গেছেন, এমন কিছু কাছের মানুষেরা ভালো ভালো পরামর্শ দিয়েছিলেন। তবু যেন মনে হয়, এত পথ হাঁটা, এত বড় আত্মত্যাগের পরীক্ষা, শরীরের ওপর এত ধকল, আর সহনশীলতার এত পরীক্ষার মাত্রা কতটা তা আগে বুঝিনি।

বলা হয়, হজ পালনকারীরা আল্লাহর মেহমান। হাদিসে এসেছে, যিনি হজের সকল রুকন সঠিকভাবে পালন করে নিজেকে নিষ্পাপ করে হজব্রত শেষ করে ফিরতে পারবেন, তার জন্য উত্তম প্রতিদান জান্নাত।

হজ কবুল হলে মানুষের ধর্মীয় চেতনা, জীবন দর্শন ও জীবনাচরণে তার ছাপ পড়ে। হজের আগের আমি আর হজের পরের আমি একই ব্যক্তি হতে পারি না। হজব্রত মানুষের ভেতর ও বাইরে এক গভীর ছাপ ফেলে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow