হতদরিদ্রদের মাসে ৫ হাজার টাকা সহায়তা দেবে ইসলামী আন্দোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইশতেহারে বলা হয়, প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ১৮ থেকে ২৪ বছর বয়সী যুবদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণ চালু করা হবে। এ ছাড়া সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় স্বাস্থ্যকার্ড চালু, ভর্তুকিমূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং বিভিন্ন সেবা সহজে পৌঁছে দিতে কৃষিকার্ড চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। ইশতেহারে ন্যাশনাল জব পোর্টাল চালুর কথা উল্লেখ করা হয়, যেখানে দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকবে। কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা, ঢাকাসহ সব নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্রাঞ্চাইজভিত্তিক বাস ব্যবস্থাপনা চালু, সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা এ

হতদরিদ্রদের মাসে ৫ হাজার টাকা সহায়তা দেবে ইসলামী আন্দোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইশতেহারে বলা হয়, প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ১৮ থেকে ২৪ বছর বয়সী যুবদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণ চালু করা হবে।

এ ছাড়া সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় স্বাস্থ্যকার্ড চালু, ভর্তুকিমূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং বিভিন্ন সেবা সহজে পৌঁছে দিতে কৃষিকার্ড চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

ইশতেহারে ন্যাশনাল জব পোর্টাল চালুর কথা উল্লেখ করা হয়, যেখানে দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকবে।

কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা, ঢাকাসহ সব নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্রাঞ্চাইজভিত্তিক বাস ব্যবস্থাপনা চালু, সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা এবং সবার জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা নিশ্চিত করার কথাও ইশতেহারে বলা হয়।

এছাড়া নারী পোশাকশ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং কওমি সনদের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow