হত্যা মামলায় আদালতে পলক, অভিযোগ গঠন শুনানির অপেক্ষা
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় করা হত্যা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে প্রিজনভ্যানে করে পলককে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পালকসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পলকসহ চারজন বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় সহিংসতার মধ্যে মালবাহী ট্রাকচালক হোসেন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুই ব্যক্তি আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে একই বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে আসামির সংখ
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় করা হত্যা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) তাকে কারাগার থেকে আদালতে আনা হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে প্রিজনভ্যানে করে পলককে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পালকসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পলকসহ চারজন বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় সহিংসতার মধ্যে মালবাহী ট্রাকচালক হোসেন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুই ব্যক্তি আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে একই বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে আসামির সংখ্যা বাড়িয়ে ৩৪ জন করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?