হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

গাজীপুরে হত্যা মামলায় মহির উদ্দিন ওরফে মহর নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন ওরফে মহর কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কোনাটিপাড়া এলাকার বাসিন্দা।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জুন রাতে মুসা আহম্মেদ রাফিকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় নিহতের বাবা কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে পুলিশ মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মহির উদ্দিন ওরফে মহরকে দোষী সাব্যস্ত করেন। পরে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে মামলার বাদীপক্ষের লোকজন উপস্থিত ছিলেন।  

হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

গাজীপুরে হত্যা মামলায় মহির উদ্দিন ওরফে মহর নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন ওরফে মহর কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কোনাটিপাড়া এলাকার বাসিন্দা। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জুন রাতে মুসা আহম্মেদ রাফিকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে পুলিশ মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মহির উদ্দিন ওরফে মহরকে দোষী সাব্যস্ত করেন। পরে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে মামলার বাদীপক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow