হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিব গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (৩৫) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
এর আগে, বৃহস্পতিবার রাতে বন্দর থানার সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর বটতলা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব ২০২৪ সালে জুলাই আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার এহাজার নামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।