হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতার দেখানোর নির্দেশ
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে নতুন করে আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেম, শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। আরও পড়ুনহত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন আবেদনে আরও উল্লেখ করা হয়, নুরুজ্জামান আহমেদ বর্তমানে উত্তরা পূর্ব থানার একটি পৃথক মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) আব্দুল করিম আদালতে আবেদন করে বলেন, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় শনির আখড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নুরুজ্জামান আহমেদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এমডিএএ/এমকেআর
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে নতুন করে আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেম, শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন
হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন
আবেদনে আরও উল্লেখ করা হয়, নুরুজ্জামান আহমেদ বর্তমানে উত্তরা পূর্ব থানার একটি পৃথক মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) আব্দুল করিম আদালতে আবেদন করে বলেন, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় শনির আখড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নুরুজ্জামান আহমেদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?