হত্যাচেষ্টা মামলা: ছাত্রলীগ নেতা খোকনকে গ্রেফতার দেখানো হলো

রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা অজয় কর খোকনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুজ্জোহা সুমন দাবি করেন, আসামি অজয় কর খোকন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। এ ধরনের ব্যক্তিরা সাধারণ আসামি নন এবং তাদের ভূমিকা গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রলীগের একটি অংশের ওপর ভর করেই রাজনৈতিক পুনরুত্থানের পরিকল্পনা থাকতে পারে, যা তদন্তের স্বার্থে গুরুত্ব দেওয়া জরুরি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম বলেন, অজয় কর খোকন দীর্ঘদিন রাজনীতির বাইরে রয়েছেন এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ নেই। তিনি দাবি করেন, আসামি কখনো অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে অজয় কর খোকন নিজেও বক্তব্য দেন। তিনি বলেন, প্রায় তিন দশক আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে আর সক্রিয় ছি

হত্যাচেষ্টা মামলা: ছাত্রলীগ নেতা খোকনকে গ্রেফতার দেখানো হলো

রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা অজয় কর খোকনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুজ্জোহা সুমন দাবি করেন, আসামি অজয় কর খোকন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। এ ধরনের ব্যক্তিরা সাধারণ আসামি নন এবং তাদের ভূমিকা গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রলীগের একটি অংশের ওপর ভর করেই রাজনৈতিক পুনরুত্থানের পরিকল্পনা থাকতে পারে, যা তদন্তের স্বার্থে গুরুত্ব দেওয়া জরুরি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম বলেন, অজয় কর খোকন দীর্ঘদিন রাজনীতির বাইরে রয়েছেন এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ নেই। তিনি দাবি করেন, আসামি কখনো অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে অজয় কর খোকন নিজেও বক্তব্য দেন। তিনি বলেন, প্রায় তিন দশক আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে আর সক্রিয় ছিলেন না। তিনি নিজেকে গণতন্ত্রের পক্ষে দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় সরকারবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় তৌহিদ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরবর্তী সময় ২০২৫ সালের ৮ আগস্ট তিনি বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

গত বছরের ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

এদিন তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সিদ্ধার্থ মণ্ডল আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন, যা শুনানি শেষে মঞ্জুর করেন আদালত।

এমডিএএ/এসএনআর/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow