হত্যার হুমকি পেলেন রণবীর সিং
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। যিনি পর্দায় সাহস আর দাপটের প্রতীক হয়ে থাকলেও এবার বাস্তবেই মুখোমুখি হয়েছেন মৃত্যুঝুঁকির। হোয়াটসঅ্যাপে আসা একটি ভয়েস নোটে শুধু হত্যার হুমকিই নয়, দাবি করা হয়েছে মোটা অঙ্কের অর্থ।
আর এই হুমকির খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় বি-টাউন। রাতারাতি বদলে গেছে রণবীর-দীপিকা পাড়ুকোনের বিলাসবহুল বাসভবনের চেহারা। কড়া নিরাপত্তায় সেটি এখন যেন অদৃশ্য আতঙ্কে ঘেরা এক দুর্গ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাই পুলিশ জানিয়েছে, সম্প্রতি রণবীরের ফোনে একটি অজ্ঞাত পরিচয় থেকে ভয়েস নোট আসে। সেখানে খুনের হুমকির পাশাপাশি মোটা অঙ্কের টাকা চাওয়া হয়।
সাম্প্রতিক সময়ে সালমান খান, রোহিত শেট্টি কিংবা কপিল শর্মার মতো তারকাদের নিশানায় রেখেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার কি সেই তালিকায় নাম উঠল রণবীরেরও? তদন্ত শুরু হলেও পুলিশ এখনই বিষয়টি খোলসা করছে না।
হুমকি পাওয়ার পর পুলিশের ওপর ভরসা না রেখে নিজেরাই ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন রণবীর-দীপিকা। এদিকে আবাসনের ম্যানেজিং কমিটির অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে লবি, জিম এবং শিশুদের খেলার জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এই রক্ষ
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। যিনি পর্দায় সাহস আর দাপটের প্রতীক হয়ে থাকলেও এবার বাস্তবেই মুখোমুখি হয়েছেন মৃত্যুঝুঁকির। হোয়াটসঅ্যাপে আসা একটি ভয়েস নোটে শুধু হত্যার হুমকিই নয়, দাবি করা হয়েছে মোটা অঙ্কের অর্থ।
আর এই হুমকির খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় বি-টাউন। রাতারাতি বদলে গেছে রণবীর-দীপিকা পাড়ুকোনের বিলাসবহুল বাসভবনের চেহারা। কড়া নিরাপত্তায় সেটি এখন যেন অদৃশ্য আতঙ্কে ঘেরা এক দুর্গ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাই পুলিশ জানিয়েছে, সম্প্রতি রণবীরের ফোনে একটি অজ্ঞাত পরিচয় থেকে ভয়েস নোট আসে। সেখানে খুনের হুমকির পাশাপাশি মোটা অঙ্কের টাকা চাওয়া হয়।
সাম্প্রতিক সময়ে সালমান খান, রোহিত শেট্টি কিংবা কপিল শর্মার মতো তারকাদের নিশানায় রেখেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার কি সেই তালিকায় নাম উঠল রণবীরেরও? তদন্ত শুরু হলেও পুলিশ এখনই বিষয়টি খোলসা করছে না।
হুমকি পাওয়ার পর পুলিশের ওপর ভরসা না রেখে নিজেরাই ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন রণবীর-দীপিকা। এদিকে আবাসনের ম্যানেজিং কমিটির অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে লবি, জিম এবং শিশুদের খেলার জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এই রক্ষীরা।
এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্য প্রতিবেশীরা। পুলিশের কাছে দেওয়া এক চিঠিতে আবাসন কর্তৃপক্ষ রণবীর-দীপিকার এই পদক্ষেপে হস্তক্ষেপ দাবি করেছে।
অনেকেই মনে করছেন, রণবীরের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এ তার চরিত্রটিই বিপত্তি ডেকে এনেছে।