হবিগঞ্জ হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে

জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ বলেছেন, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে, দুর্নীতি, ময়লা আবর্জনা দূর করতে হবে। সোমবার (৬ জুলাই) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জি কে গউছ বলেন, হাসপাতালকে সুন্দর করে সাজাতে হবে। চিকিৎসার সেবা মানোন্নয়ন করতে হবে। যন্ত্রপাতি আধুনিকায়ন করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যা প্রয়োজন তা বরাদ্দ দেবেন। হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার। এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মঈনুল হক প্রমুখ। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/এএসএম

হবিগঞ্জ হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে

জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ বলেছেন, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে, দুর্নীতি, ময়লা আবর্জনা দূর করতে হবে।

সোমবার (৬ জুলাই) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

জি কে গউছ বলেন, হাসপাতালকে সুন্দর করে সাজাতে হবে। চিকিৎসার সেবা মানোন্নয়ন করতে হবে। যন্ত্রপাতি আধুনিকায়ন করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যা প্রয়োজন তা বরাদ্দ দেবেন।

হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার। এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মঈনুল হক প্রমুখ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow