হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ সদরে বাজারে আধিপত্য বিস্তার ও আড্ডাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে। সোমবার (১ জুন) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিনগত রাত ১০টার দিকে স্থানীয় নতুন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১০টার দিকে নতুন বাজার এলাকায় চরহামুয়া গ্রামের কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। ওই স্থানে মাদকসেবীদের আড্ডা ও গাঁজা সেবনের অভিযোগ তুলে বনদক্ষিণ গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে একপর্যায়ে উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নতুন বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বনদক্ষিণ গ্রামের পক্ষে সুলতানশী এবং চরহামুয়া গ্রামের পক্ষে বনগাঁও গ্রামবাসী অংশ নিলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চলে এ ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষ চলাকালে নতুন বাজারের অন্তত ১০টি দোকানপাটে

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ সদরে বাজারে আধিপত্য বিস্তার ও আড্ডাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।

সোমবার (১ জুন) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিনগত রাত ১০টার দিকে স্থানীয় নতুন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১০টার দিকে নতুন বাজার এলাকায় চরহামুয়া গ্রামের কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। ওই স্থানে মাদকসেবীদের আড্ডা ও গাঁজা সেবনের অভিযোগ তুলে বনদক্ষিণ গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে একপর্যায়ে উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নতুন বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বনদক্ষিণ গ্রামের পক্ষে সুলতানশী এবং চরহামুয়া গ্রামের পক্ষে বনগাঁও গ্রামবাসী অংশ নিলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চলে এ ধাওয়া-পাল্টাধাওয়া।

সংঘর্ষ চলাকালে নতুন বাজারের অন্তত ১০টি দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা জালাল আহমেদ জানান, নতুন বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow