হবিগঞ্জে বজ্রপাতে নিহত দুই

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন- চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকার রিংকু দেবনাথ (৪০) ও বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামের সুজন (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৬ জুন) বিকেলে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় বজ্রপাতে রিংকু দেবনাথ মারা যান। এ ঘটনায় পিযুষ দেবনাথ (৩০) নামের অপর একজন আহত হন। নিহত রিংকু দেবনাথ বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আরও পড়ুনহামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট  খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিকেলে রিংকু দেবনাথ তার ভাগনে পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে টিনের ঘরের চালায় উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে দুজনই ঘরের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব

হবিগঞ্জে বজ্রপাতে নিহত দুই

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকার রিংকু দেবনাথ (৪০) ও বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামের সুজন (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৬ জুন) বিকেলে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় বজ্রপাতে রিংকু দেবনাথ মারা যান। এ ঘটনায় পিযুষ দেবনাথ (৩০) নামের অপর একজন আহত হন। নিহত রিংকু দেবনাথ বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 
মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট 

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিকেলে রিংকু দেবনাথ তার ভাগনে পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে টিনের ঘরের চালায় উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে দুজনই ঘরের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই দিন বিকেলে বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সুজন (২০) নামের এক যুবক মারা যান। আহত অন্যরা হলেন- সিয়াম (১৫), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ (২৫)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, গ্রামের এক মাঠে ফুটবল খেলা দেখার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হন। এর মাঝে সুজন নামে একজন মারা যান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow