হবিগঞ্জের পুলিশ সুপারের বদলি
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পদায়ন করা হয়েছে। তার স্থলে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনের কারণে এ পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ শিগগিরই হবিগঞ্জে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, মোছা. ইয়াছমিন খাতুন হবিগঞ্জে দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পদায়ন করা হয়েছে।
তার স্থলে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনের কারণে এ পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ শিগগিরই হবিগঞ্জে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, মোছা. ইয়াছমিন খাতুন হবিগঞ্জে দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
What's Your Reaction?