হরমুজ ইস্যুতে ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র সমর্পণ করছে বলেও দাবি করেছেন ট্রাম্প। সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ওমান কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ পরিচালনা ও পুনরায় চালুর বিষয়ে আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওমান এই প্রক্রিয়ায় বাধা দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে বোমা হামলা চালাবে। ইরানের আইআরজিসির কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র গোপন যোগাযোগের একটি ব্যবস্থা চালু করেছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। সম্প্রতি অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ ধরনের গোপন যোগাযোগের খবর প্রকাশিত হয়েছিল। গাজা যুদ্ধ নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প। তার শীর্ষ সহযোগী ও জামাতা জ্যারেড কুশনারের সাম্প্রতিক হামাস ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, তার প্রশাসনের সঙ্গে হামাসের নিজস্ব যোগাযোগ রয়েছে। ট্রাম্প দাবি করেন, তার গাজা শান্তি পরিকল্পনার আওতায় হামা

হরমুজ ইস্যুতে ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র সমর্পণ করছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ওমান কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ পরিচালনা ও পুনরায় চালুর বিষয়ে আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওমান এই প্রক্রিয়ায় বাধা দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে বোমা হামলা চালাবে।

ইরানের আইআরজিসির কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র গোপন যোগাযোগের একটি ব্যবস্থা চালু করেছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। সম্প্রতি অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ ধরনের গোপন যোগাযোগের খবর প্রকাশিত হয়েছিল।

গাজা যুদ্ধ নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প। তার শীর্ষ সহযোগী ও জামাতা জ্যারেড কুশনারের সাম্প্রতিক হামাস ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, তার প্রশাসনের সঙ্গে হামাসের নিজস্ব যোগাযোগ রয়েছে।

ট্রাম্প দাবি করেন, তার গাজা শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র সমর্পণ করছে। তিনি বলেন, তারা তাদের অস্ত্র ছেড়ে দিচ্ছে। একই সঙ্গে গাজায় এই মুহূর্তে ইসরায়েলের হামলা চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দেশটির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে ধরা। তবে সংঘাত দ্রুত শেষ করার জন্য তিনি তাড়াহুড়ো করছেন না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : টাইমস ইব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow